Sunil Gavaskar Birthday: সানিকে শুভেচ্ছা সচিনের, আইডলকে নিয়ে কী লিখলেন মাস্টার ব্লাস্টার?
আজ সানি ডে। সুনীল গাভাসকরের ৭৪তম জন্মদিন। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সানি। সমাজ মাধ্যমে লিটল মাস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর থেকে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি গাভাসকর। একাধিক রেকর্ড মাইলস্টোনের অধিকারী। মাঠ এবং মাঠের বাইরে চির রঙিন সানি।
ভারতীয় ক্রিকেটে গাভাসকরের উত্তরসূরি বলা হয় সচিন তেন্ডুলকরকে। সানির গড়া বেশিরভাগ রেকর্ডই পরবর্তীকালে ভেঙে ছিলেন সচিন। পূর্বসূরিকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি সচিনও।

টুইটে গাভাসকরের সঙ্গে ক্রিকেটার জীবনের একটি ছবি পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার।সঙ্গে লিখেছেন 'আমার আইডলকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা প্রত্যেকেই বড় হয়ে ওনার মতো ব্যাট করতে চাইতাম।'
Happy birthday to my batting idol, the man we all wanted to bat like while growing up.
— Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2023
Happy birthday, Gavaskar sir! pic.twitter.com/LdfmPy2w0S
বিসিসিআইয়ের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। সঙ্গে তুলে ধরা হয়েছে গাভাসকরের পরিসংখ্যান। ক্যাপশনে লেখা হয়েছে,'২৩৩ আন্তর্জাতিক ম্যাচে ১৩ হাজার ২১৪ রান, ১৯৮৩ বিশ্বকাপ জয়ী'।
1️⃣9️⃣8️⃣3️⃣ World Cup-winner 🏆
— BCCI (@BCCI) July 10, 2023
233 intl. games
13,214 intl. runs 👌🏻
First batter to score 1️⃣0️⃣,0️⃣0️⃣0️⃣ runs in Tests 👏🏻👏🏻
Here's wishing Sunil Gavaskar - former #TeamIndia Captain & batting great - a very Happy Birthday. 👏🏻🎂 pic.twitter.com/WmZSyuu0Lj
বোর্ড সচিব জয় শাহ তাঁর টুইটারে উল্লেখ করেছেন সানির রেকর্ড সৃষ্টির কথা। সেই সঙ্গে কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন সেই কথাও তুলে ধরেন বোর্ড সচিব।
Wishing the Little Master #SunilGavaskar, a very Happy Birthday! Your unmatched batting prowess, impeccable technique, and records galore continue to inspire generations of cricketers. @BCCI
— Jay Shah (@JayShah) July 10, 2023
টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন হরভজন, যুবরাজের মতো ক্রিকেটাররাও।
Happy Birthday "Little Master" Sir #SunilGavaskar Ji. I wish you all success and may you continue to guide the youngsters with your expertise and experience🙏 pic.twitter.com/dcuqULllFp
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 10, 2023
গাভাসকর হলেন প্রথম ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ডন ব্র্যাডম্যানের সব থেকে বেশি সেঞ্চুরি এর রেকর্ড ভেঙেছিলেন। গাভাসকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০তম সেঞ্চুরি করে এই রেকর্ড তৈরি করেছিলেন এবং প্রায় দু দশক ধরে এই রেকর্ড এর মালিক ছিলেন। পরবর্তীকালে সচিন তেন্ডুলকর সানির রেকর্ড ভাঙেন।
সত্তরের দশকে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ ছিল ভয়ঙ্কর। জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিংয়ের মতো কিংবদন্তি পেসারদের বিরুদ্ধে সাফল্য পেয়েছিলেন গাভাসকর।১৯৭১ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেন সুনীল গাভাসকর। ১২৫টি টেস্ট ম্যাচ খেলে তিনি করেন ১০,১২২ রান।

১৯৮৭ সালের ৭ মার্চ ইতিহাস গড়েন সুনীল গাভাসকর। আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ১০,০০০ রান পূর্ণ করেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications