Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sunil Gavaskar: অশ্বিন ইস্যুতে রোহিত-রাহুল ছাড়াও গাভাসকরের নিশানায় শাস্ত্রী-কোহলি জুটিও

ওভাল টেস্টের পর দুই দিন অতিক্রান্ত। কিন্তু অশ্বিন বিতর্ক যেন কিছুতেই মিটছে না। ওভাল টেস্টের প্রথম দিন থেকেই অশ্বিন না খেলানো নিয়ে পারদ চড়েছে। ম্যাচ শেষের দুই দিন পর বিতর্কের আগুনে ঘি ঢাললেন প্রাক্তন ভারত অধি‌নায়ক সুনীল গাভাসকর।

অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে যেমন সরব হলেন তেমনই তাঁর অবিচারের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন সানি। দেশের এক নম্বর স্পিনার হওয়া সত্বেও বার বার বঞ্চনা করা হয়েছে অশ্বিনের প্রতি। তাই গাভাসকরের নিশানায় শুধু রাহুল-রোহিত নয় একইসঙ্গে রয়েছেন শাস্ত্রী কোহলিও। ভারতীয় দলে কোচ অধিনায়কের নাম পরিবর্তন হয়, কিন্তু অশ্বিনের ভাগ্য বদল হয় না।

অশ্বিন

একটি ইংরেজী দৈনিকে গাভাসকর নিজের কলামে লিখেছেন, "আইসিসি-র ক্রমতালিকায় এক নম্বরে থাকা বোলারকে মাঠের বাইরে রেখে খেলতে নেমেছিল ভারত। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে পাঁচ জন বাঁ হাতি ছিল। বাঁ হাতি ট্রেভিস হেড প্রথম ইনিংসে বড় সেঞ্চুরি করে।'

একইসঙ্গে সানি উল্লেখ করেছেন, 'অস্ট্রেলিয়া দলের আরও এক বাঁ হাতি ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি প্রথম ইনিংসে ৪৮ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে, মিচেল স্টার্কের সঙ্গে জুটিতে ৯৩ রান জোড়েন ক্যারি। সেই সময়ে মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে দ্রুত ফেলে দেবে ভারত।"

সানি

অশ্বিনকে দলে রাখলে কি বাড়তি সুবিধা পেত ভারত? এর এই প্রসঙ্গে গাভাসকর লিখেছেন, 'বোলিং করার পাশাপাশি অশ্বিন দলে থাকলে ব্যাট হাতেও অবদান রাখতে পারত। আমার প্রশ্ন, দলে যদি ক্রমতালিকায় এক নম্বরে থাকা কোনও ব্যাটসম্যান থাকত, তাহলে কি তাকে প্রথম একাদশে রাখা হত না? অশ্বিনের মতো কোনও ভারতীয় তারকাকে সাম্প্রতিককালে বিস্ময়কর সিদ্ধান্তের জন্য দল থেকে বাদ পড়তে হয়নি।'

এর পাশাপাশি অশ্বিনের হয়ে জোরালো সওয়াল করে সানি লিখেছেন, 'অশ্বিন এই সময়ের বিশ্বের এক নম্বর স্পিনার। ৪৭০টি টেস্ট উইকেট আছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে সর্বোচ্চ উইকেট ওর দখলে সচিন পর্যন্ত ওকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।'

অশ্বিন

ষষ্ঠবার ইংল্যান্ডে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হল অশ্বিনকে। এর আগে ২০২১ সালে পাঁচটি ম্যাচেই নেওয়া হয়নি তাঁকে। অতীতেও বার বার অশ্বিনকে বিভিন্ন সিরিজে বাদ দেওয়া হয়েছে। তামিল এই স্পিনারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন সানি। শুধু বর্তমান‌ সময়ের কথা উল্লেখ করেননি অতীতের কথাও তুলে ধরেছেন। ফলে সানি কিন্ত শুধু অশ্বিন ইস্যুতে রোহিত রাহুল জুটিকেই নয় বিরাট শাস্ত্রী জুটিরও পরোক্ষে সমালোচনা করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+