ICC: জয় শাহকে নিয়ে বিস্ফোরক গাভাসকর, আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি সম্প্রচারকারী সংস্থার
আইসিসির পরবর্তী চেয়ারম্যান কে? এটা নিয়েই এখন চর্চা তুঙ্গে ক্রিকেট বিশ্বে। কারণ তৃতীয়বারের জন্য চেয়ারম্যান পদে বসবেন না নিউজিল্যান্ডের প্রশাসক গ্রেগ বার্কলে। তাঁর জায়গায় প্রবলভাবে নাম ভাসছে জয় শাহের। বিসিসিআই সচিব আইসিসির সর্বোচ্চ পদে বসবেন কিনা, তার উত্তর সময়ই দেবে কিন্তু তার আগেই জয় শাহকে নিয়ে বোমা ফাটালেন সুনীল গাভাসকর।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে সানি লিখেছেন, 'বার্কলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি? বার্কলে সরে যাচ্ছেন এটা সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। কিন্তু নিজে থেকে সরছেন নাকি জয় শাহের চাপে সরে যাচ্ছেন?বার্কলে যখন ঘোষণা করেন আইসিসির সভায় তখন সেখানে ক্ষমতাশালী দেশের প্রতিনিধিরাও ছিলেন। ওঁরা তখন কিছু বলেননি কেন? '

জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলে তার ফলে যে সারা বিশ্বের ক্রিকেটারদের উন্নতি হবে সেটা উল্লেখ করতে ভোলেনি গাভাসকর। তিনি জানিয়েছেন, 'জয় শাহ পরবর্তী আইসিসি চেয়ারম্যান হতে পারেন। পুরুষ এবং মহিলা, উভয় ক্ষেত্রেই ভারতীয় ক্রিকেটের জন্য উনি যা করেছেন, তাতে উনি আইসিসি চেয়ারম্যান হলে গোটা বিশ্বের ক্রিকেটারদের উপকার হবে।'
আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন নভেম্বর মাসে। সূত্রের খবর, সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ। বস্তুত বিসিসিআই সচিব এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন।
বিসিসিআই সচিব পদে জয় শাহের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের অক্টোবরে। তার পর কুলিং অফ পিরিয়ডে যেতে হবে তাঁকে। তার আগেই অবশ্য আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারেন শাহ।
নতুন চেয়ারম্যান যিনি হোন তার জন্য শুরুতেই সমস্যা অপেক্ষা করছে। বছর দুয়েক আগে আইসিসি-র ইভেন্ট দেখানোর জন্য সংস্থার সঙ্গে ৩০০ কোটি ডলার বা ২৫,১৬৮ কোটি টাকার চুক্তি হয়েছিল একটি সংস্থা। তারা টি২০ সম্প্রচার করেছিল। কিন্তু বিশ্ব দেখিয়ে আর্থিক ক্ষতির মুখে পরায় তারা আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
বিশ্বকাপে ভারত-কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বাণিজ্যিক ভাবে অনেক ক্ষতি হয়েছে তাদের। পাশাপাশি, ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, আমেরিকা বনাম আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এই ম্যাচগুলি থেকে বিজ্ঞাপন বাবদ কোনও অর্থই পায়নি তারা।












Click it and Unblock the Notifications