সৌরভ-রোহিতের পর গাভাস্কর, পন্থকে নিয়ে কী বললেন ভারতীয় লেজেন্ড

সৌরভ-রোহিতের পর গাভাস্কর, পন্থকে নিয়ে কী বললেন ভারতীয় লেজেন্ড

ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্য়ান ঋষভ পন্থের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাটিতে ব্যাট হাতে পন্থের পারফরম্যান্স নিয়ে তীব্র কাটাছেঁড়া হয়। ভুল শট খেলে আউট হওয়ার জন্য তরুণ ক্রিকেটার সমালোচিত হন বিভিন্ন মহলে।

সৌরভ-রোহিতের পর গাভাস্কর, পন্থকে নিয়ে কী বললেন ভারতীয় লেজেন্ড

এবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটের পাশাপাশি উইকেটরক্ষকের দস্তানা হাতেও কার্যত বিফল হয়েছেন ঋষভ। এবার তাঁর দল থেকে বাদ পড়া নিশ্চিত বলেই মনে করছে ক্রিকেট মহলের একটা অংশ। যদিও এই দুঃসময়ে দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও টিম ইন্ডিয়ার অন্যতম স্তম্ভ রোহিত শর্মা। তাঁদেরই মতো এবার ঋষভের হয়ে কথা বললেন ভারতের ক্রিকেটীয় লেজেন্ড সুনীল গাভাস্কর। বললেন, যতটা বলা হচ্ছে, ততটাও খারাপ খেলছে না পন্থ।

সুনীল গাভাস্করের কথায়, ক্রিকেটে আম্পায়ার ও উইকেটরক্ষকের অবস্থা হয় এক রকম। ৯টা ভালো কাজ করলে কেউ মনে রাখে না, অথচ তাঁদের একটা ভুল নিয়েই সবচেয়ে বেশি কাটাছেঁড়া হয় বলে জানিয়েছেন গাভাস্কর। ঋষভের ক্ষেত্রেও কমবেশি সেটাই ঘটছে বলেই দাবি লিটল মাস্টারের। তাঁর বক্তব্য, ঋষভের ভুলগুলি নিয়ে সমালোচনা বন্ধ করা হলে তাঁর ভালো পারফরম্যান্স চোখে পড়বে। সেক্ষেত্র ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে ঋষভ পন্থ দেখা যাবে কিনা, প্রশ্নের উত্তরে সুনীল গাভাস্কার বলেন, নির্বাচকদের ওপর চাপ বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+