অনুষ্টুপের পর শতরান হাঁকালেন সুমন্তও, বল হাতে জ্বলে উঠলেন সুরজ, রেলওয়েজের বিরুদ্ধে ৭ পয়েন্টের স্বপ্ন বাংলার
প্রথম দিনের বেশিরভাগটাই মন্থর ব্যাটিংয়ের কারণে সমালোচিত হচ্ছিল বাংলার স্ট্র্যাটেজি। যদিও দ্বিতীয় দিনের শেষে যা পরিস্থিতি তাতে রেলওয়েজের বিরুদ্ধে ৭ পয়েন্ট নিশ্চিত করাও অসম্ভব নয়।
যদিও তুলনায় অনভিজ্ঞ বাংলার বোলারদের কাছে বাকি ২ দিনে প্রতিপক্ষের ১৫ উইকেট তুলে নেওয়া কঠিন, তবে অসম্ভব নয়।

সুরাটের লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে বাংলার প্রথম ইনিংসে ৪৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে রেলওয়েজের স্কোর ৩৮ ওভারে ৫ উইকেটে ৯৭ রান। ১০.৩ ওভারে ১৬ রানে চতুর্থ ও ২৩.৫ ওভারে ৫৫ রানে স্কোর ছিল ৫৫। ভার্গব মেরাই ৮২ বলে ৩৭ ও উইকেটকিপার উপেন্দ্র যাদব ৪৮ বলে ২০ রান করে অপরাজিত রয়েছেন।
সুরজ সিন্ধু জয়সওয়াল প্রথম ওভার করতে গিয়ে দ্বিতীয় বলেই ওপেনার জুবেইর আলিকে ফেরানষ। ব্যক্তিগত ও দলগত রানের খাতা খোলার আগেই আউট হন। বাংলার প্রাক্তনী বিবেক সিং (১৫ বলে ৪), মহম্মদ সইফ (৩ বলে ০) ও অধিনায়ক প্রথম সিং (৩৩ বলে ১১) বিবেকের বলেই আউট হন। সুরজ আহুজা (৪৫ বলে ১৯) শাহবাজ আহমেদের শিকার। বাংলা এখনও এগিয়ে ৩৭৭ রানে।
এর আগে, ৫ উইকেটে ২৭৩ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলা। ১৯টি চারের সাহায্যে অনুষ্টুপ মজুমদার ১৮২ বলে ১৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সুমন্ত গুপ্ত করলেন ১৫৩ বলে ১২০, ১৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে। বিশাল ভাটি ৬০ বলে ৩৬, মহম্মদ কাইফ ২৭ বলে ছয় ও সুমিত মোহন্ত ৮ বলে ০ রানে আউট হন। রাহুল প্রসাদ ৫৫ বলে ৪০ রানে অপরাজিত থাকেন, ৬টি চার মেরেছেন।
সুমন্ত গুপ্ত এবার ব্যাট হাতে বাংলাকে ভরসা দিচ্ছেন। উত্তরাখণ্ড ম্যাচে করেছিলেন ৮২, গুজরাতের বিরুদ্ধে ৬৩ ও ১১। ত্রিপুরার বিরুদ্ধে ৫ রানে আউট হলেও এবার রেলওয়েজের বিরুদ্ধে গুরুত্বপূরণ ম্যাচে শতরান হাঁকিয়ে দলকে ভালো জায়গায় রাখলেন।
সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি মেডেন-সহ ৯ ওভারে ১৭ রান খরচ করে চারটি উইকেট নিয়েছেন। শাহবাজ আহমেদ চারটি মেডেন-সহ ১০ ওভারে ১৯ রান খরচ করে তুলে নিয়েছেন একটি উইকেট। সুমিত মোহন্তর ৬ ওভারে তিনটি মেডেন, ১৪ রান দিয়ে উইকেট পাননি। ২টি মেডেন-সহ ৯ ওভারে ২৬ রান দিয়ে মহম্মদ কাইফ এখনও উইকেট নিতে পারেননি। বিশাল ভাটি ৩ ওভারে ১৫ ও রাহুল প্রসাদ ১ ওভারে ২ রান খরচ করেছেন। তাঁরাও এখনও উইকেট তুলতে পারেননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications