Suman Kumar: হ্যাটট্রিক-সহ ১০ উইকেট! বৈভবের বিহারের বোলারের চমক, কুম্বলেকে মনে করালেন সুমন
Suman Kumar: বিহারের সমস্তিপুর যখন বৈভব সূর্যবংশীর জন্য শিরোনামে, তখন সেখানকারই সুমন কুমার শোরগোল ফেলে দিলেন। একাই ১০ উইকেট তুলে নিয়ে।
পাটনার মৈন উল হক স্টেডিয়ামে চলছে বিহার ও রাজস্থানের মধ্যে কোচবিহার ট্রফির ম্যাচ। অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে রাজস্থানের বিরুদ্ধে বাজিমাত করলেন পেসার সুমন কুমার।

সমস্তিপুর জেলার বাসিন্দা সুমন নতুন বলে বোলিং শুরু করেছিলেন। এরপর তাঁর দাপটেই শেষ হয়ে গেল রাজস্থান। রাজস্থানের প্রথম ইনিংসে সুমনের বোলিং ফিগার ৩৩.৫ ওভার ২০টি মেডেন ৫৩ রানের বিনিময়ে ১০ উইকেট। অর্থাৎ রাজস্থান ইনিংসের সব উইকেট তিনি নিলেন, তাও হ্যাটট্রিক-সহ।
রাজস্থানের ইনিংসের ৩৬তম ওভারে সুমন পরপর ফিরিয়ে দেন মোহিত ভাগতানি, আনাস ও সচিন শর্মাকে। চলতি মরশুমে সুমন এখনও অবধি মোট ২২টি উইকেট তুলে নিয়েছেন। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাকেশ তিওয়ারি সুমনকে অভিনন্দন জানিয়েছেন।
Bihar Player Suman Kumar takes all 10 wickets in record-breaking spell in Cooch Behar Trophy 💥 #CoochBeharTrophy #Cricket pic.twitter.com/QUCv74znpC
— SHARK CRIC (@CricketGayata) November 30, 2024
রাকেশ বলেন, সুমনের ইনিংসে ১০ উইকেট তুলে নেওয়ার মতো ঐতিহাসিক কীর্তি বিহার ক্রিকেটের কাছে অত্যন্ত গৌরবের। তাঁর প্রতিভা, ডেডিকেশনে স্পষ্ট হচ্ছে বিহারে ক্রিকেট কীভাবে বিকশিত হচ্ছে। জাতীয় স্তরে সাফল্য পাওয়ার মতো ক্রিকেটার পরপর উঠে আসছেন।
টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে অনিল কুম্বলের। তিনি ১৯৯৯ সালে দিল্লি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ তথা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট দখল করেছিলেন। কুম্বলে ৯টি মেডেন-সহ ২৬.৩ ওভারে ৭৪ রান দিয়ে ১০ উইকেট তুলে নেন।
১৯৫৬ সালে ইংল্যান্ডের জিম লেকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যানচেস্টারে ইনিংসে ১০ উইকেট নেন। ২০২১ সালে ভারতের বিরুদ্ধে ওয়াংখেড়ে টেস্টে আয়াজ প্যাটেল ১১৯ রান খরচ করে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। উল্লেখ্য, এই তিনজনই স্পিনার।
বিহার প্রথম ইনিংসে তুলেছিল ৪৬৭ রান। জবাবে রাজস্থানের প্রথম ইনিংস ১৮২ রানে গুটিয়ে যায়। ফলো অনে বাধ্য হয়ে রাজস্থান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ তুলেছে। ইনিংসে ১০ উইকেট নেওয়ার ক্ষেত্রে সুমনের প্রথম শিকার মানায় কাটারিয়া। গুলাব সিংকে ফিরিয়ে ইনিংসে ১০ উইকেট দখলের কীর্তি গড়েন সুমন কুমার।
10 wickets in an innings
— Madhav Sharma (@HashTagCricket) November 15, 2024
Anshul Kamboj gets his name in history books in golden letters.
3⃣0⃣.1⃣ overs
9⃣ maidens
4⃣9⃣ runs
1⃣0⃣ wickets#AnshulKamboj
pic.twitter.com/6gFa6vsryt
গত মাসেই রঞ্জি ট্রফিতে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন অংশুল কম্বোজ। হরিয়ানার পেসার কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৪৯ রান খরচ করে তুলে নিয়েছিলেন ১০টি উইকেট। তারপর সুমনের কীর্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications