রঞ্জি সেমিফাইনালে ওঠা নিশ্চিত বাংলার, অন্ধ্রকে হারাতে চাই ৭ উইকেট, ১ রানের জন্য ত্রিশতরান অধরা ঘরামির
অন্ধ্রর বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে কাল ম্যাচের শেষ দিনে জয় থেকে সাত উইকেট দূরে অভিমন্যু ঈশ্বরণের দল। অন্ধ্র এখনও পিছিয়ে ২৭০ রানে।
অন্ধ্রর ২৯৫ রানের জবাবে আজ ১৯৯.১ ওভারে ৬২৯ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। সুদীপ কুমার ঘরামি ১ রানের জন্য ত্রিশতরান হাতছাড়া করলেন।

৫৯৬ বল খেললেন, যা বাংলার ব্যাটারদের মধ্যে নয়া রেকর্ড। তিনি ৩১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৯৯ রান করে বোল্ড হন। শাকির হাবিব গান্ধী পাঁচ রানের জন্য শতরান পেলেন না। ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে ২২৯ বলে ৯৫ করেন গান্ধী। ঘরামি ও গান্ধীর সপ্তম উইকেট জুটিতে ওঠে ৪৮৫ বলে ২২১ রান।
মহম্মদ শামি সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আকাশ দীপ ১২ রান করে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন মুকেশ কুমার। শাইক রশিদের ঝুলিতে গিয়েছে চার উইকেট।
এরপর অন্ধ্র চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। অধিনায়ক রিকি ভুঁই ১৮ ও নীতীশ কুমার রেড্ডি ১ রানে অপরাজিত। আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।
সেমিফাইনালে কল্যাণীতে বাংলা খেলবে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে কর্নাটক মুখোমুখি হবে উত্তরাখণ্ডের।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications