Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Stuart Broad: ছয় ছক্কার ঘটনা থেকে শিক্ষা, বিদায় বেলায় ব্রডের মুখে প্রত্যাবর্তনের অনুপ্রেরণার কাহিনি

কেরিয়ারের শুরুতেই ছয় বলে ছয় ছক্কার ধাক্কায় বিধ্বস্ত হয়েছিলেন। অনেক ক্রিকেটারই বড় ধাক্কা খাওয়ার পর হারিয়ে যান, মানসিকভাবে ভেঙে পড়ায় প্রভাব পড়ে পারফরম্যান্সে। যার জেরে ত‌লিয়ে যান। কিন্ত স্টুয়ার্ড ব্যতিক্রমী। ধাক্কা সামলে টিকে থেকেছিলেন লড়াইয়ে। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিশপ্ত অধ্যায় ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন।

অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিনে কিছুটা চমক দিয়ে অবসর ঘোষণা করলেন ব্রড।তৃতীয় দিনের খেলা শেষে ব্রিটিশ পেসার বলেন, 'এটাই আমার শেষ টেস্ট। এর পরে টেস্ট থেকে অবসর নিচ্ছি। খুব ভাল একটা সিরিজ় খেললাম। আশা করছি জিতেই শেষ করতে পারব।'

ব্রড

কেন এই অবসরের সিদ্ধান্ত? সেই প্রসঙ্গে ইংল্যান্ড বোলার বলেন, 'শুক্রবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছি। অ্যাশেজ আমার কাছে সব থেকে প্রিয় সিরিজ়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে সব সময় ভালবাসি। তাই মনে হল অ্যাশেজেই শেষ বার ব্যাট-বলে হাত দেব। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।'

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস ব্রডের ছেলে স্টুয়ার্ট ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হয়। বছর খানেকের মধ্যেই যুবরাজ সিংয়ের ব্যাটে কেরিয়ারে ধস নামতে বসেছিল। তবে বিধ্বস্ত ব্রড ঘুরে দাঁড়িয়েছিলেন। ভুল থেকে শিক্ষা নিয়ে কেরিয়ারে ফোকাস করেন।

ব্রড

Stuart Broad: স্টুয়ার্ট ব্রডের আচমকা অবসর ঘোষণা, ওভালে ইংল্যান্ডকে জিতিয়েই ক্রিকেটকে গুডবাই জানাতে চান
কিন্তু ব্রডের ক্রিকেট কেরিয়ারের ছয় বলে ছয় ছক্কা হজম করার ঘটনা বার বার ফিরে ফিরে এসেছে। ব্যতিক্রম হল না বিদায় বেলাতেও। অবসর ঘোষণার দিনেও উঠে এল ২০০৭ সালে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক ঘটনার স্মৃতি।তবে সেই ঘটনা যে তাঁকে অনেক কিছু শিখিয়েছিল, বিদায় বেলায় তা অকপটে স্বীকার করলেন ব্রড।

দিনের শেষে ছয় ছক্কার প্রসঙ্গ উঠলে ব্রড বলেন, 'অবশ্যই আমার জন্য দিনটা খুব কঠিন ছিল। আমার তখন বয়স ছিল ২১ অথবা ২২। আমি সেই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছিলাম।আমার মনোবল এক ধক্কায় তনালিতে পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপর থেকে শিখেছিলান কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স করতে হয়।'

একইসঙ্গে ব্রড বলেন, 'সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানসিকতায় পরিবর্তন আনি। যোদ্ধা মানসিকতায় নিজেকে তৈরি করি। ক্রিকেট কেরিয়ারে ভালো এবং খারাপ উভয় দিনই আসবে। কিন্তু খারাপ দিন কাটিয়ে উঠার জন্য নিজের উপর বিশ্বাস রাখতে হবে।'

ব্রড

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় পঞ্চম স্থানে থেকেই অবসর নিচ্ছেন ব্রড। ১৬৭তম টেস্ট খেলছেন, আপাতত তাঁর উইকেট-সংখ্যা ৬০২। মুরলীধরন ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন, শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে খেলে পেয়েঠেন ৭০৮ উইকেট।

ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন ১৮৩ ম্যাচে এখনও অবধি ৬৯০, অনিল কুম্বলে ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন। ২০১৫ সালের অ্যাসেজে ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট তাঁর কেরিয়ারের সেরা টেস্ট স্পেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+