ব্রডের ৫০০ উইকেট শিকারে অ্যান্ডারসনের সঙ্গে মিল, দুই ক্ষেত্রেই আউট হতভাগ্য এই ক্যারিবিয়ান

ব্রডের ৫০০ উইকেট শিকারে অ্যান্ডারসনের সঙ্গে মিল, দুই ক্ষেত্রেই আউট হতভাগ্য এই ক্যারিবিয়ান

টেস্ট ক্রিকেটে সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের এলিট ক্লাবে প্রবেশ স্টুয়ার্ট ব্রডের। ওল্ড ট্রাফোর্ডে আজ বৃষ্টির কারণে ম্যাচে বারবার স্থগিত করতে হয়েছে। প্রথম সেশনে বৃষ্টির কারণে অনেকটা সময় নষ্ট হয়। বরুণ দেবতা ইংল্যান্ডের সামনে আজ ম্যাচ ও সিরিজ জেতায় বাধা হলেও সকালের সেশনে ব্রড ক্রিকেটভক্তদের মনে রাখার মতো মুহূর্ত উপহার দিলেন। ওয়েস্ট ইন্ডিজার ব্যাটসম্যান ক্রেগ ব্রাথওয়েটকে এলবিডব্লিউ আউট করে টেস্টে পাঁচশো উইকেট পেলেন ব্রড।

টেস্টের ইতিহাসে চতুর্থ পেসার হিসেবে কীর্তি

টেস্টের ইতিহাসে চতুর্থ পেসার হিসেবে কীর্তি

টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ৫০০ উইকেট নিয়ে ব্রড সাত নম্বরে রয়েছেন। পেসারদের মধ্যে চতুর্থ ক্রিকেটার হিসেবে ব্রড পাঁচশো বা তার বেশি উইকেট শিকারি হিসেবে এলিট ক্লাবে নাম লেখালেন।

একনজরে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার পেসার

একনজরে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার পেসার

এর আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ উইকেট নিয়েছেন। ম্যাকগ্রাকে টপকে যান অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই পেসারের এই মুহূর্তে টেস্টে উইকেট সংখ্যা ৫৮৯। তালিকায় ব্রডের আগে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালস। টেস্টে ৫১৯ উইকেট পেয়েছিলেন কোর্টনি।

ব্রড ও অ্যান্ডারসনের পাঁচশোতম উইকেটে মিল

ব্রড ও অ্যান্ডারসনের পাঁচশোতম উইকেটে মিল

প্রসঙ্গত ব্রডের মতো ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনও এক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটমস্যানকে আউট করে টেস্টের ৫০০ তম উইকেটটি পেয়েছিলেন। ব্রড ও অ্যান্ডারসন টেস্টে দুই পেসারের ৫০০তম শিকার হিসেবে আউট হতভাগ্য এই ক্যারিবিয়ান।

অ্যান্ডারসনের ৫০০ শিকার

অ্যান্ডারসনের ৫০০ শিকার

২০১৭ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাথওয়েটকে বোল্ড করে টেস্টে ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করেছিলেন অ্যান্ডারসন। পাঁচ দিনের ফর্ম্যাটে অ্যান্ডারসনের বর্তমানে উইকেট সংখ্যা ৫৮৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+