কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার কৃতিত্ব স্পর্শ করলেন যুবরাজের থেকে ছয় বলে ছয় ছক্কা হজম করা ব্রড
কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার কৃতিত্ব স্পর্শ করলেন যুবরাজের থেকে ছয় বলে ছয় ছক্কা হজম করা ব্রড
যুবরাজ সিং-এর কাছে ২০০৭ টি-২০ বিশ্বকাপে ছয় বলে ছ'টি ছয় হজম করে কেরিয়ারের শুরুতেই বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন সেই সময় তরুণ স্টুয়ার্ট ব্রড। বিশ্বকাপের মতো মঞ্চে অত্যন্ত খারাপ পারফর্ম করে খুব কম তরুণ-ই রয়েছে যাঁরা ফিরে আসতে পেরেছে এবং বিশ্ব ক্রিকেটে নিজেদের ছাপ ফেলেছে, তাঁদের মধ্যেই এক জন স্টুয়ার্ট ব্রড। যুবরাজের হাতে বিধ্বস্ত হওয়ার পর কঠিন পরিশ্রম এবং অধ্যাবসায় ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরারদের তালিকায় জয়গা করে নিয়েছেন ব্রড।

সে দিনে তরুণ ব্রড আজ ইংল্যান্ডের বর্ষীয়ান পেসার, জেমস অ্যান্ডারসনের পরই ইংল্যান্ডের পেস বোলিং-এর ভরসার অপর নাম। ব্রড আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নতুন কৃতিত্ব অর্জন করলেন। স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে। ১০ সেপ্টেম্বর ২০২২ বিশ্ব টেস্ট ক্রিকেটে যৌথ ভাবে সর্বাধিক উইকেট সংগ্রহকারীদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন ব্রড। লন্ডনের কেনিংটন ওভারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন ব্রড।
টসে জিতে বোলিং নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ইনিংস ভাঙার মূল কাজটি স্টুয়ার্ট ব্রডের সঙ্গে করেন ওলি রবিনস। রবিনসন একাই পাঁচটি উইকেট নেন। স্টুয়ার্ট ব্রড নেন চারটি উইকেট। প্রথম ইনিংসে ব্রডের চারটি শিকার হলেন রায়ান রেকিটন, খায়া জোন্ডো, কেশব মহারাজ এবং এনরিচ নকিয়া। নিজের বোলিং-এর ১২.২ ওভারে এই চার উইকেট পাওয়ার সঙ্গেই গ্লেন ম্যাকগ্রার টেস্ট ক্রিকেটে ৫৬৩ উইকেটের ট্যালি স্পর্শ করেন ব্রড।
তবে, ম্যাকগ্রা এই কৃতিত্ব অর্জন করতে অনেকগুলি বেশি ম্যাচ খেলতে হয়েছে ইংল্যান্ডের পেসারকে। ম্যাকগ্রা ৫৬৩টি উইকেট পেয়েছেন ১২৪ টেস্টে, সেখানে ব্রডের প্রয়োজন পড়ল ১৫৯টি টেস্ট। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী স্টুয়ার্ট ব্রড। ইংলিশ ক্রিকেটের সর্বকালের সেরা জেমস অ্যান্ডারসনের পরেই রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications