আইসিসি টেস্ট ক্রম তালিকায় উঠলেন ব্রড, নামলেন বুমরাহ, অপরিবর্তিত বিরাট

আইসিসি টেস্ট ক্রম তালিকায় উঠলেন ব্রড, নামলেন বুমরাহ, অপরিবর্তিত বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেলেন স্টুয়ার্ট ব্রড। আইসিসি টেস্ট ক্রম তালিকায় অনেকটাই উঠলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। বেশ খানিকটা নেমে গেলেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। নিজের জায়গা ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

উঠলেন ব্রড

উঠলেন ব্রড

সদ্য ৫০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন স্টুয়ার্ট ব্রড। একই সঙ্গে আইসিসি টেস্ট ক্রম তালিকার তৃতীয় স্থানে উঠে এসে ষোলোকলা পূর্ণ করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। তাঁর ঝুলিতে রয়েছে ৮২৩ রেটিং। ৯০৪ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নেইল ওয়াগনারের রেটিং ৮৪৩।

নামলেন বুমরাহ

নামলেন বুমরাহ

করোনা ভাইরাসের জেরে লকডাউনে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা জসপ্রীত বুমরাহ আইসিসি টেস্ট তালিকায় অনেকটাই নেমে গিয়েছেন। তালিকার অষ্টম স্থানে অবস্থান করছেন ভারতীয় ফাস্ট বোলার। ঝুলিতে ৭৭৯ রেটিং রয়েছে বুমরাহের।

অপরিবর্তিত বিরাট

অপরিবর্তিত বিরাট

আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ৯১১ রেটিং রয়েছে তাঁর নামের পাশে। তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। ৮৮৬ পয়েন্ট রয়েছে ভারত অধিনায়কের ঝুলিতে। ৮২৭ রেটিং নিয়ে অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে তৃতীয় স্থানে অবস্থান করলেও চতু্র্থ স্থানে নেমে গিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

আইসিসি-এর টেস্ট ক্রম তালিকার অল-রাউন্ডারদের তালিকার শীর্ষ স্থানে অবস্থান ইংল্যান্ডের বেন স্টোকস। তাঁর রেটিং৪৯০। ৪৪৭ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জেসন হোল্ডার। ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+