ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে নেই হার্দিক, তবে রয়েছে চমক
ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল বেছে নেওয়া হলো আজ। করোনা অতিমারির কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য বড়সড় দল গড়া হয়েছে। লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহা ইংল্যান্ড যেতে পারবেন ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই।

টেস্ট দল থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদবও। হার্দিক ব্যাটিং করতে পারলেও পুরোপুরি বোলিং করতে পারছেন না। আইপিএলেও বোলিং করেননি। তাই তাঁকে এই দলে রাখা হয়নি। জুনের ১৮ থেকে ২২ তারিখ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ৮ অগাস্ট থেকে। পাঁচ টেস্টের সিরিজ চলবে ১৪ সেপ্টেম্বর অবধি। লোকেশ রাহুলের অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছেন। ঋদ্ধিমান সাহা করোনা পজিটিভ। ফলে তাঁরা ইংল্যান্ডে যেতে পারবেন বলে ধরে নেওয়াই যায়। ২ জুন ভারতীয় দলের ইংল্যান্ড রওনা হওয়ার কথা। তবে আগেও দলকে পাঠানো হতে পারে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে যাতে নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে অসুবিধা না হয় সে কারণেই আইসিসির নিয়ম মেনেই বেশি সদস্যদের রেখে বড় দল গড়া হয়েছে।
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব। লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
স্ট্যান্ড বাই ক্রিকেটারদের তালিকায় রয়েছেন, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, আরজান নাগওয়াসওয়ালা।












Click it and Unblock the Notifications