আরবে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্য বরাদ্দ নিষেধের কড়াকড়ি
আরবে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্য বরাদ্দ নিষেধের কড়াকড়ি
আরবে নিষেধের পাহারাতেই শুরু আইপিএলের কাউন্টডাউন। হাঁসফাঁস করা পরিস্থিতিতেও স্বস্তি একটাই যে এবার অন্তত মাঠে নামবেন বিরাট কোহলিরা।
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ বছরের আইপিএল। দীর্ঘ প্রায় সাত মাস পর ভারতীয় ক্রিকেটারদের বাইশ গজে খেলতে দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। অতিমারী পরিস্থিতিকে হারিয়ে ভালো পারফর্ম করা যেমন ক্রিকেটারদের কাছে চ্যালেঞ্জ, তেমনই তাঁদের সুরক্ষিত রাখাও যে মুখের কথা নয়, তা হাড়েহাড়ে টের পাচ্ছেন উদ্যোক্তরা। তাই আমিরশাহীক যে যে হোটেলে ক্রিকেটাররা উঠেছেন, সেগুলিকে আঁটোসাঁটো সুরক্ষা বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে। নিয়ম-কানুনের কড়াকড়ার মধ্যেই দিন কাটছে মহেন্দ্র সিং ধোনিদের।
করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে বিসিসিআইয়ের নির্দেশ মেনে আইপিএলে অংশ নেওয়া প্রতি দলের জন্য বরাদ্দ হওয়া পৃথক হোটেলে বায়ো সিকিওর পরিবেশ তৈরি করা হয়েছে। সেখানে ক্রিকেট ফ্যান সহ অন্যান্য মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বহিরাগতের প্রবেশ আটকাতে প্রতি হোটেলে সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। প্রতি ক্রিকেটারকে পৃথক ঘর দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট এবং হোটেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একই দলের ক্রিকেটারের মধ্যে ঘন ঘন সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। হোটেল রুমে ট্রেনিংও নিষিদ্ধ করা হয়েছে।
অতিমারীর প্রভাব থেকে বাঁচতে হোটেলে যেমন বহিরাগতের প্রবেশ বন্ধ করা হয়েছে, একই ভাবে ক্রিকেটারদেরও যখন তখন ব্যালকনি কিংবা লনে গিয়ে অপরিচিত কিংবা আপনজনের সঙ্গে কথা বলতে বারণ করা হয়েছে। হোটেল থেকে প্রয়োজনে কোনও ক্রিকেটার বেরোলে তাঁকে স্যানিটাইজ করে, শরীরের উষ্ণতা মেপে ঘরে যেতে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এমন যে সমবেতভাবে অনুশীলনে যাওয়া ছাড়া ক্রিকেটারদের কাছে আর কোনও উপায় নেই। সব মিলিয়ে অতিমারীর জেরে ভয়ানক কড়াকড়ির মধ্যে দিন কাটছে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের।
Mission mars!! #covid19 #cricket #ipl #tourdiaries pic.twitter.com/pRLkwF3aJF
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 21, 2020
Click it and Unblock the Notifications