আইপিএল ২০২০ : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল ২০২০ : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ

এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার বড় কিছু করবে বলেই বিশ্বাস ক্রিকেট প্রেমীদের। তেমনটা মনে করেন খোদ অধিনায়ক বিরাট কোহলিও। তাই দেখে নেওয়া যাক আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কতটা এগিয়ে আরসিবি, কী হতে পারে তাদের প্রথম একাদশ।

আরসিবি-এর শক্তি

আরসিবি-এর শক্তি

১) টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান অস্ত্র, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর অধিনায়কত্বেও এই আইপিএলে পরীক্ষিত হতে পারে।

২) বিরাট কোহলি ছাড়াও আরসিবি দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চের মতো রথিরা, যাঁরা যেকোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

৩) টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল, ১৯ বছরের দেবদূত পাডিক্কল, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইনরা আরসিবি-এর অন্যতম শক্তি হতে চলেছে।

নতুন ক্রিকেটার

নতুন ক্রিকেটার

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে এবার দলে অন্তর্ভূক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাতে বিরাট কোহলি শিবিরের শক্তি বাড়বে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরসিবি-র দুর্বলতা

আরসিবি-র দুর্বলতা

অন্যান্য বারের মতো এবছরও বিদেশি ক্রিকেটারদের অতিরিক্ত নির্ভরতা ডোবাতে পারে আরসিবি-কে। মিডিল অর্ডারে কোনও দক্ষ ব্যাটসম্যান না থাকাটাও বিরাট কোহলি শিবিরকে ভোগাতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

অ্যারন ফিঞ্চ, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মইন আলি, শিবম দুবে, ক্রিস মোরিস, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+