আইপিএল ২০২০ : দিল্লি ক্যাপিটালসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএল ২০২০ : দিল্লি ক্যাপিটালসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ
তরুণ নেতা এবং সম্ভাবনাময় দল নিয়ে এবারও আইপিএল খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। গত বছর প্লে-অফের গণ্ডী পেরোনো এই দল এবারও ফুল ফোটাবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশের সামগ্রিক চিত্র।

দিল্লির শক্তি
১) গত দিল্লি ক্যাপিটালসকে দারুণ ভাবে নেতৃত্ব দিয়েছিলেন তরুণ শ্রেয়স আইয়ার। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা এই ক্রিকেটার এবার ব্যাট হাতে দুর্দান্ত ফর্মেও রয়েছেন।
২) শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, পৃথ্বী শ, জেসন রয়, শিমরোন হেটমের, মার্কাস স্টোইনিস সম্বৃদ্ধ দুর্দান্ত ব্যাটিং লাইন আপ এই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান শক্তি। দলে রয়েছেন ক্রিস ওকসের মতো অল-রাউন্ডারও। উইকেটরক্ষক ঋষভ পন্থ এই মুহূর্তে দেশের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার।
৩) গত বারের মতো এবার দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট কাগিসো রাবাডা। রয়েছেন চমকপ্রদ ফর্মে থাকা ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের অন্তর্ভূক্ত দলের ওজন বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

নতুন যাঁরা
এ বছরের আইপিএলে অভিজ্ঞ অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিনের সঙ্গে তরুণ শিমরোন হেটমের, জেসন রয়দের অন্তর্ভূক্ত করে দিল্লি ক্যাপিটালস মাস্টা স্ট্রোক খেলেছে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দুর্বলতা
তরুণ ক্রিকেটার পরিপূর্ণ দিল্লি ক্যাপিটালস অভিজ্ঞতার অভাবে এবারের আইপিএলে বাকি দলের থেকে পিছিয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সম্ভাব্য প্রথম একাদশ
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শিমরোন হেটমের, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, ক্রিস ওকস, রবিচন্দ্রণ অশ্বিন, অমিত মিশ্র, কাগিসো রাবাডা।












Click it and Unblock the Notifications