শেষলগ্নেও প্লে অফের রাস্তা খোলা ৫ দলের কাছেই, এমন আইপিএল আগে কখনও হয়নি

প্লে-অফের শেষ দুটি জায়গার জন্য মোট পাঁচটি দল লড়াই করছে। শেষ লগ্নেও এমন উত্তেজনা আগে কখনও হয়নি।

প্লে-অফের আর একটি-দুটি করে ম্যাচ বাকী রয়েছে সব দলের। শুধুমাত্র সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস প্লে-অফের জায়গা পাকা করেছে। বাকী দুটি জায়গার জন্য মোট পাঁচটি দল লড়াই করছে। শেষ লগ্নেও এমন উত্তেজনা আগে কখনও হয়নি। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে যে কেউ শেষ চারে উঠতে পারে।

এই পাঁচটি দলের মধ্যে থেকেই যে কোনও দুটি দল শেষ চারে উঠবে। কীভাবে তা জেনে নেওয়া যাক একনজরে।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে রয়েছে। শেষ ম্যাচে তাঁরা জিতলে হবে ১৪ পয়েন্ট। এক্ষেত্রে অজিঙ্ক রাহানেদের নেট রাট রেট আপাতত -০.৩৯৯। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ অন্য তিনটি দলের সকলে ১৪ পয়েন্টে শেষ করলে নেট রাট রেট বিচার্য হবে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা শেষ ম্যাচে জিতলে অবশ্যই শেষ চারে যাবে। ১৩ ম্যাচে আপাতত পয়েন্ট ১৪। তবে শেষ ম্যাচ হারলেও ১৪ পয়েন্ট থাকবে। কেকেআর-এর এখন পয়েন্ট -০.০৯৬। সেক্ষেত্রে বাকী দলগুলির মধ্যে কোনও তিনটি ১৪ পয়েন্টে থাকলে রানরেট বিচার্য হবে।

কিংস ইলেভেন পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাব

রবিচন্দ্রণ অশ্বিনের পঞ্জাব শেষ তিনটি ম্যাচে হেরে প্লে অফ কঠিন করে ফেলেছে। না হলে তাঁরা প্রায় প্লে অফে উঠেই যাচ্ছিল। ১২ ম্যাচে আপাতত তাঁরা ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। একটি ম্যাচ জিতে অপরটিতে হেরে গেলে তাদেরও পয়েন্ট দাঁড়াবে ১৪। আপাতত পঞ্জাবের নেট রান রেট -০.৫১৮। সেক্ষেত্রে অন্য দলগুলির উপরে ও রান রেটের উপরে ভরসা করা ছাড়া উপায় থাকবে না।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফে উঠবে না এমনটা ধরে নেওয়া হয়েছিল। তবে শেষ অবধি প্লে অফের খেলা জমিয়ে দিয়েছে রোহিতের দল। কলকাতাকে পরপর দুটি ম্যাচে হারিয়ে শেষ ম্যাচে অবশ্য হেরে গিয়েছে। তবে ১২ ম্যাচে মুম্বইয়ের ১০ পয়েন্ট রয়েছে। রান রেটও খুব ভালো +০.৪০৫। এবার শেষ দুটি ম্যাচে মুম্বই জিতলে ১৪ পয়েন্টে শেষ করবে। এক্ষেত্রেও নেট রান রেট বিচার্য হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলির দলেরও শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট কোহলিদের। রান রেটও ভালো রয়েছে (+০.২১৮)। এখন শেষ দুটি ম্যাচ জিতলে আরসিবি-রও পয়েন্ট দাঁড়াবে ১৪। তখন ফের রান রেটে যাঁরা এগিয়ে থাকবে তাঁরাই শেষ চারে উঠবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+