বল বিকৃতি ইস্যুতে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক, যা বললেন তিনি

বল বিকৃতি বিতর্কের পর বিবৃতি জারি করলেন স্টিভ ওয়া। 
 

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি, তাঁর হাতেই অস্ট্রেলিয়া বিশ্বসেরা ছিল দীর্ঘদিন। টেস্টে
সাফল্যের হার ৭০ শতাংশ। এহেন সফল অজি অধিনায়ক স্টিভ ওয়া এবার মুখ খুললেন। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া যেভাবে বল বিকৃতি কান্ডে জড়িয়ে পড়েছেন তাতে বেশ ক্ষুব্ধ স্টিভ ওয়া।

বল বিকৃতি ইস্য়ুতে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক, যা বললেন তিনি

নিজে এক বিবৃতি জারি করে স্টিভ বলেছেন, 'আরও পাঁচজনের মতোই গত সপ্তাহের কেপটাউনে কাণ্ডে আমিও বিব্রত। আমি হাজার হাজার বার্তা পেয়েছি এই বিষয়ে, পৃথিবী জুড়ে যারা ক্রিকেট দেখেন বেশির ভাগই তাদের থেকে। তাদের ভাঙা হৃদয়ে তারা বার্তা পাঠিয়েছেন। '

'অস্ট্রেলিয়া ক্রিকেট দল সবসময় বিশ্বাস করে তারা যে কোনও পরিস্থিতিতে ম্যাচ জিততে পারে। কিন্তু সেটা লড়াকু , বুদ্ধিদীপ্ত, স্কিলফুল ক্রিকেট খেলে। ব্যাগি গ্রিনের সম্মান যাতে বাড়ে। '

'আমি জানি না বর্তমান অস্ট্রেলিয়া দল এই মন্ত্রে আর বিশ্বাস করে কিনা। কেউ কেউ এখন আমাদের সংস্কৃতি ভুলে গেছে। কেপটাউন টেস্টে সেরকমই কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। '

'পুরো বিষয়টিতে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গী প্রয়োজন। মাথায় রাখা উচিত সমাজের ওপর এর কী প্রভাব পড়ছে পাশাপাশি প্লেয়ারদের মানসিক ভারসাম্যের দিকটাও মাথায় রাখতে হবে। '

বল বিকৃতি ইস্য়ুতে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক, যা বললেন তিনি

'আমি সমস্ত পজিটিভ কাজকর্ম পছন্দ করি। যাতে খেলার উন্নতি হবে। সকলের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে। ক্রিকেটের যত ফ্যান রয়েছে তাদের সকলকে ফিরিয়ে আনতে হবে। '

স্টিভ ওয়া -র সময়েই ২০০৩ সালে নতুন করে ক্রিকেট অস্ট্রেলিয়ার সংবিধানে বদল করা হয়। 'স্পিরিট অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট' -র শপথ নিতেন সকলেই।

স্টিভ ওয়ার এই বার্তা থেকেই পরিষ্কার বিষয়টি কত বড় আঘাত এই বল বিকৃতির ঘটনায় তিনি পেয়েছেন। সারা পৃথিবী যখন বিষয়টিকে ধিক্কার জানাচ্ছে , তখন প্রথম অস্ট্রেলিয়ান হেভিওয়েট ব্যক্তিত্ব হিসেবে ঘটনার সমালোচনায় সরব স্টিভ ওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+