Steve On SA: দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তে টেস্টের অন্তর্জলি যাত্রা! স্টিভ ওয়া দিলেন মোক্ষম পরামর্শ

SA vs NZ: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এখন দক্ষিণ আফ্রিকা রয়েছে এক নম্বরে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। যদিও নিউ ইয়ার টেস্টের ফলাফলে এই অবস্থানের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ১৪ সদস্যের দল দেখে এবার টেস্টের ভবিষ্যৎ নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন স্টিভ ওয়া।

SA vs NZ: দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তে টেস্টের অন্তর্জলি যাত্রা!

১৯৯৫ সালে নিউজিল্যান্ডের লি জার্মন নিউজিল্যান্ডকে নিজের অভিষেক টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। বিগত ৫০ বছরের ইতিহাসে জার্মনের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিল ব্র্যান্ড অভিষেক টেস্টে কিউয়িদের দেশে প্রথমবার প্রোটিয়া-বাহিনীকে নেতৃত্ব দেবেন। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে এমন ৭ জন রয়েছেন যাঁরা টেস্ট খেলেননি।

দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ এসএ২০ শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকে। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের সময় সেই টুর্নামেন্ট শেষ হবে না। ফলে তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, কাইল ভেরেইনের মতো ক্রিকেটারদের বাইরে রেখে টেস্ট দল ঘোষিত হয়েছে।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকা ডেভিড বেডিংহ্যাম, কিগান পিটারসেন ও জুবের হামজা কিউয়িদের দেশে আসন্ন সিরিজের টেস্ট দলে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এ ও ভারতীয় এ দলের বিরুদ্ধে ভালো খেলা ক্রিকেটাররা দলে থাকায়, নিউজিল্যান্ডে ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী প্রোটিয়াদের কোচিং স্টাফেরা।

যদিও দক্ষিণ আফ্রিকা টেস্টকে গুরুত্ব না দেওয়ায় প্রচণ্ড চটেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, আমি নিউজিল্যান্ড দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হলে এই সিরিজই খেলতাম না। জানি না কেন তারা খেলছে! এই সিদ্ধান্ত তো নিউজিল্যান্ডের ক্রিকেটকেই অসম্মান করা।

শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, দেশের হয়ে একটিও ম্যাচ না খেলা ৭ ক্রিকেটারকে রেখে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ার কথায়, ওয়েস্ট ইন্ডিজ অনেক আগে থেকেই এমন করছে, পূর্ণশক্তির টেস্ট দল গড়ছে না। টেস্ট ক্রিকেটর গুরুত্ব হলো সেরা প্লেয়ারদের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নেওয়া। কিন্তু আইসিসি বা অন্যরা এখনই পদক্ষেপ না করলে টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট থাকবে না।

স্টিভ ওয়া মনে করেন আইসিসির পাশাপাশি টেস্ট ক্রিকেটকে স্বমহিমায় ফেরাতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশ যারা বিপুল অর্থ পাচ্ছে তাদেরও এগিয়ে আসতে হবে। ওয়ার কথায়, টেস্ট খেলে কাঙ্ক্ষিত অর্থ না মেলাতেই ক্রিকেটাররা আগ্রহ হারাচ্ছেন। টেস্ট খেললে যাতে ভালো পরিমাণ ফি মেলে তা নিশ্চিত করতেই হবে। না হলে টি১০ বা টি২০-তেই প্লেয়াররা ঝুঁকবেন। ক্রিকেটপ্রেমীরাও বঞ্চিত হবেন। কারণ, পূর্ণশক্তির দল না নামলে তা টেস্ট ক্রিকেটই নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+