অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার আগে আত্মবিশ্বাসী স্টিভ স্মিথ, ইন্দোর টেস্টে প্রথম একাদশে ফিরছেন দুই তারকা

ইন্দোরে তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে স্টিভ স্মিথের নেতৃত্বে নামছে অস্ট্রেলিয়া। বেশ কয়েকটি রদবদল হচ্ছে অজিদের একাদশে।

বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ইন্দোরে ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, প্যাট কামিন্সদেরও পাচ্ছে না অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ঘুরে দাঁড়ানোর বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। আগের দুটি টেস্টের হার থেকে শিক্ষা নিয়ে স্যুইপ শট খেলার বিষয়েও সতর্ক থাকবে অস্ট্রেলিয়া।

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ফিরছেন দুই তারকা

প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার তাঁর অনুপস্থিতিতে নেতৃত্বের ব্যাটন গিয়েছে স্টিভ স্মিথের হাতে। অধিনায়ক হিসেবে স্মিথের ব্যাটিং গড় যেখানে ৬৭.৭৩, সেখানে সাধারণ ব্যাটার হিসেবে গড় ৫৫.৩৩। স্মিথ এদিন বলেন, নেতৃত্ব সব সময়ই আমার সেরাটা বের করে আনে। প্যাটের অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছি। ভারতের কন্ডিশন সম্পর্কে আমি ওয়াকিবহাল। ভারতকে নিজের সেকেন্ড হোম বলে মনে করি। ফলে ম্যাচের জটিল বিষয় থেকে শুরু করে পিচ কেমন আচরণ করবে সেটা বুঝতে সুবিধা হয়।

দিল্লি টেস্টে স্যুইপ শট খেলতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্যুইপ মারতে গিয়ে আউট হয়ে তিনি নিজেই নিজের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন বলে স্বীকার করলেন স্মিথ। হাতে থাকা ম্যাচ বেরিয়ে গিয়েছিল। কেরিয়ারে এমন বিরক্তি ও রাগ নিয়ে তিনি কখনও মাঠ ছাড়েননি বলেও উল্লেখ করেন অভিজ্ঞ স্মিথ। ব্যাটারদের কাছ থেকে রান ও পার্টনারশিপ প্রত্যাশা করছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। পিটার হ্যান্ডসকম্বের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন স্মিথ। ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচে প্রথমদিকে সিমাররা সাহায্য আদায় করে নিতে পারেন। পরের দিকে দাপট দেখান স্পিনাররা। পিচের মাঝামাঝি অংশে ঘাস রয়েছে, যদিও সোমবারের তুলনায় তা এদিন অনেকটাই কম। ঘূর্ণি উইকেট হলেও র‌্যাঙ্ক টার্নার হবে না বলেই মনে করা হচ্ছে।

প্যাট কামিন্স মায়ের অসুস্থতার কারণে দেশে থেকে গিয়েছেন। চোটের কারণে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার ও জশ হ্যাজলউড। ট্রাভিস হেজ ও উসমান খোয়াজা ইন্দোর টেস্টে ওপেন করতে চলেছেন। মিডল অর্ডারে রয়েছেন মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব। ক্যামেরন গ্রিন চলতি সিরিজে এই প্রথমবার নামতে চলেছেন। সেক্ষেত্রে ম্য়াট রেনশ থাকবেন প্রথম একাদশের বাইরে। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলে ফিরছেন মিচেল স্টার্ক। স্পিনার হিসেবে নাথান লিয়ঁ ও টড মার্ফি থাকছেন। এই অবস্থায় অস্ট্রেলিয়া তিন স্পিনারে নামবে, নাকি গ্রিন-সহ তিন সিমারে নামবে সেটা এদিন স্পষ্ট করা হয়নি দলের তরফে।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, টড মার্ফি, নাথান লিয়ঁ, ম্যাথু কুহনেম্যান বা স্কট বোল্যান্ড বা লান্স মরিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+