গোড়াতেই গলদ! শ্রীলঙ্কার বোলারের ভুলে রান আউট হওয়া থেকে বাঁচলেন স্মিথ, দেখুন ভিডিও
গোড়াতেই গলদ! শ্রীলঙ্কার বোলারের ভুলে রান আউট হলেন না স্টিভ স্মিথ, দেখুন ভিডিও
ভেঙে যাওয়া স্ট্যাম্পে ব্যাটসম্যানকে রান আউট করতে উইকেট তুলে তাতে বল ছোঁয়ানো নিয়ম। এ তো ক্রিকেটের প্রাথমিক পাঠ। তবে কী গোড়ায় গলদ বাকি নিয়ম জানতেন না শ্রীলঙ্কার বোলার লক্ষণ সানদাকান। তাঁর ছোট্ট ভুলেই রান আউট হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

ব্রিসবনে ম্যাচ
বুধবার ব্রিসবনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে মাত্র ১১৭ রানে শেষ হয়ে যায় লঙ্কান ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারেই ম্যাচ জিতে নেন অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ৪১ বলে ৬০ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও ৩৬ বলে ৫৩ রান করেন স্টিভ স্মিথ।
|
স্মিথকে আউটের সুযোগ
শ্রীলঙ্কার দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূণ্য রানে আউট হয়ে যান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেখান থেকে অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচ বের করে ওয়ার্নার ও স্মিথের অপরাজিত পার্টনারশিপ। হয়তো তা এতটা বাড়ত না, যদি না ছোট্ট ভুল করতেন শ্রীলঙ্কার বাঁ-হাতি চায়নাম্যান লক্ষণ সানদাকান। তাঁর বলে ওয়ার্নারের ব্যাট থেকে বেরোনো একটি শট বাইশ গজের নন-স্ট্রাইকিং এন্ডের উইকেট ভেঙে দেয়। ঠিক সেই মুহূর্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন নন-স্ট্রাইকার স্টিভ স্মিথ। সাধরণত ভেঙে যাওয়া স্ট্যাম্পে ব্যাটসম্যানকে রান আউট করতে উইকেট তুলে তাতে বল ছোঁয়ানো নিয়ম। কিন্তু শ্রীলঙ্কার ওই বোলার উইকেটে তুলে নিলেও, তাতে বল ছোঁয়াতে ভুলে যান। ফলত আউট হওয়া থেকে বেঁচে অজি ব্যাটসম্যান।
|
নেটিজেনদের বিদ্রুপ
শ্রীলঙ্কার বাঁ-হাতি চায়নাম্যান লক্ষণ সানদাকানের কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে বিদ্রুপ করতে ছাড়েননি নেটিজেনরা।

সিরিজ জেতে অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ধ্বংসাত্মক ব্যাটিং-র সৌজন্যে ব্রিজবনের টি-টোয়েন্টি ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় অজি শিবির।












Click it and Unblock the Notifications