Steve Smith: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান, দ্রাবিড়-রুটকে স্পর্শ, পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন স্মিথ
টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে স্টিভ স্মিথের শাসন অব্যাহত। মাঝে কয়েক বছর খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলেন কিন্ত সাম্প্রতিক বর্ডার-গাভাসকর ট্রফি থেকেই ছন্দ ফিরে পেয়েছে। এবার শ্রীলঙ্কা সফরে এসে পর পর দুই ম্যাচে শতরান করলেন অজি তারকা। শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করলেন, এই নিয়ে স্মিথের টেস্টে শতরানের সংখ্যা হল ৩৬।
এই শতরানের সৌজন্যে টেস্টের ইতিহাসে সর্বাধিক শতরানকারী ব্যাটারদের তালিকায় স্মিথ স্পর্শ করে ফেললেন জো রুট ,রাহুল দ্রাবিড়কে। দুই কিংবদন্তি ব্যাটারই ৩৬টি করে টেস্টে শতরান করেছেন। এখন স্মিথে সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর (৫১), জ্যাক কালিস(৪৫), রিকি পন্টিং(৪১), কুমার সঙ্গকারা( ৩৮)।

অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে এশিয়ার মাটিতে সর্বাধিক রান করার রেরর্ডও সৃষ্টি করলেন স্মিথ। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন পন্টিং। অস্ট্রেলিয়ান হিসাবে তিনি এশিয়ার মাটিতে ১৮৮৯ রান করেছিলেন। কিন্তু সেই রেকর্ড নিজের দখলে নিলেন। একইঙ্গে অস্ট্রেলিয়ান হিসাবে এশিয়াতে সর্বাধিক শতরান করার নজিরও এখন স্মিথের দখলে। শেষ ৫ টেস্টে ৪টি শতরান করলেন স্মিথ। দিনের শেষে ২৩৯ বলে ১২০ রান করে অপরাজিত আছেন স্মিথ।
এরআগে টেস্টে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন স্মিথ। পঞ্চম দ্রুততম ক্রিকেটার টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করেন স্মিথ। বিশ্বের ১৫তম এবং অস্ট্রেলিয়ার চার নম্বর ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন স্মিথ। অস্ট্রেলিয়ানদের মধ্যে এই তালিকায় তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং, অ্যালন বর্ডার এবং স্টিভ ওয়া।আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। ফলে স্মিথকেই নেতৃত্বের ভার দেওয়ার সম্ভাবনা আছে।
অ্যালেক্স ক্যারিও শতরান করেছেন। দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ৩৩০।












Click it and Unblock the Notifications