রাজস্থান রয়ালসে-র নয়া অধিনায়ক রাহানে, সরে দাঁড়ালেন স্মিথ

রাজস্থান রয়ালসের পদ থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ , নতুন অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে।

বল বিকৃতির জেরে এবার রাজস্থান রয়ালসের অধিনায়কের পদ থেকেও অব্যহতি চেয়ে নিলেন স্টিভ স্মিথ। এই পদে দায়িত্ব নিলেন অজিঙ্ক রাহানে। ২০১৮ -র আইপিএল ১১ মরশুম রাজস্থান দলের দায়িত্ব সামলাবেন রাহানে।

রাজস্থান রয়ালসে-র নয়া অধিনায়ক রাহানে, সরে দাঁড়ালেন স্মিথ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃতির মারাত্মক অপরাধের পর তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে আইসিসি। তবে চারদিক থেকে যে পরিমাণ গুঞ্জন উঠেছে তাতে ক্রিকেট অস্ট্রেলিয়া আজীবনের জন্যে নির্বাসিত করতে পারে তাঁকে।

রবিবার এই ঘটনা সামনে আসার পরই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসে রাজস্থান রয়ালস। তারপর থেকেই এরকম গুঞ্জন ছিল রাজস্থান রয়ালসের অধিনায়কের পদও হয়ত এবার খোয়াতে চলেছেন স্টিভ স্মিথ। আর সেই জল্পনাই সত্যি হল অধিনায়ক নির্বাচিত হলেন অজিঙ্ক রাহানে।

Rajasthan Royals appoint @ajinkyarahane88 as the captain for #IPL2018

“The game is bigger than any individual and we hold this thought close to our heart.”- Manoj Badale , the co-owner of Rajasthan Royals

Read more: https://t.co/qBQbgUFb2u pic.twitter.com/iy3sMVWlc1
— Rajasthan Royals (@rajasthanroyals) March 26, 2018

রাজস্থান রয়ালসের যৌথ কর্ণধার মনোজ বাদালে, জানিয়েছেন, 'রাজস্থান রয়ালস ক্রিকেটের মান ও মূল্য ধরে রাখার জন্য যা দরকার সব করবে। আমরা স্টিভের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের সঙ্গে একমত। ওঁর উত্তরসূরী হিসেবে আমরা অজিঙ্ক রাহানেকে পেয়েছি। এই অবস্থায় ক্রিকেট ফ্যানরা যেন পুরো বিষয়টির ওপর ব্যালান্সড নজর রাখেন। দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে তা নিঃসন্দেহে খারাপ। স্টিভের জন্যেও কঠিন সময় যাচ্ছে, কিন্তু দেখুন ও খেলার জন্য কতটা যত্নবান। '

রাজস্থান রয়ালসে-র নয়া অধিনায়ক রাহানে, সরে দাঁড়ালেন স্মিথ

এদিকে এরপরেই আবার টুইট করেছেন মহম্মদ কাইফ , স্টিভ স্মিথের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আকর্ষক বলেছেন তিনি। জানিয়েছেন এরপর যদি ডেভিড ওয়ার্নারাও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ান তাহলে কে অধিনায়ক হন সেটার দিকে নজর থাকবে তাঁর। তিনি বলছেন সেক্ষেত্রে এই প্রথমবার আইপিএলে আটটি দলেরই ভারতীয় অধিনায়ক হওয়ার সম্ভবনা থাকবে।

So Steve Smith is not going to captain Rajasthan Royals. Really interesting, a bit unexpected. Will David Warner too not captain Hyderabad. If it happens that way, we may have all 8 Indian Captains for the first time in IPL history.
— Mohammad Kaif (@MohammadKaif) March 26, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+