নির্বাসনের পর কেমন কেটেছিল স্মিথের প্রথম চারদিন, জেনে নিন

দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি করার অভিযোগে স্টিভ স্মিথকে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি করার অভিযোগে স্টিভ স্মিথকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের উপর ভরসা করে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) থেকেও নির্বাসিত করা হয় স্মিথকে।

নির্বাসনের পর কেমন কেটেছিল স্মিথের প্রথম চারদিন, জেনে নিন

নির্বাসনের দুই মাস কাটানোর পর প্রাক্তন অজি অধিনায়ক সিডনির নক্স গ্রামার স্কুলে জানালেন নির্বাসন হওয়ার প্রথম দিকের অভিজ্ঞতার কথা।

সেভেন নিউজের খবর অনুযায়ী স্মিথ বলেন, 'সত্যি বলতে, আমি কেঁদেই কাটিয়েছিলাম প্রথম চার দিন। মানষিকভাবে আমি সত্যিই বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সময়টা খুবই কঠিন ছিল।'

আন্তর্জাতিক স্তরে না খেললেও কানাডায় গ্লোবাল টি২০ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা স্টিভ স্মিথের।

নিজের নির্বাসনের বিষয়ে স্মিথের আরও সংযোজন, 'নির্বাসনের দুই মাস কাটিয়ে ফেলেছি আমি এবং পরবর্তী দিনগুলি গুনছি। আশা করি যখন আমি খেলায় ফিরব, তখন তরতাজা হয়ে মাঠে নামতে পারব এবং ফের একবার সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+