স্মিথের চোখে সেরা স্কিলফুল পেসার ও ভারতের সেরা প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান কে?
স্মিথের চোখে সেরা স্কিলফুল পেসার ও ভারতের সেরা প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান কে?
টেস্ট ক্রিকেটে তাঁকে 'আধুনিক ডন' বলা হয়। অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং পারফর্ম্যান্সে ক্রিকেটবিশ্বে নিজের হারানো সুনাম ও সামাজ্য ফিরে পেয়েছেন। টেস্টে তিনিই এখন এক নম্বর ব্যাটসম্যান। যার সামনে বড় বড় বোলাররা হাল ছেড়ে দেন। সেই স্মিথই এবার তাঁর চোখে দেখা সেরা স্কিলফুল পেসার বেছে নিলেন।

স্মিথের চোখে কে সেরা
অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ পাকিস্তানের মহম্মদ আমিরকে সেরা প্রতিভাবান পেসার বেছে নিয়েছেন। ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে আমিরের কথা জানিয়েছেন স্মিথ।

স্মিথ যা বলেন
করোনার কারণে ক্রিকেট এখন পুরোপুরি বন্ধ। ফলে ঘরে গৃহবন্দি হয়েই দিন কাটাচ্ছেন স্মিথ। এর মাঝে ক্রিকেট নিয়ে আড্ডায় অংশ নেন স্টিভ। সেখানেই কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন ও প্রতিভাবান কোন পেসারকে তিনি ফেস করেছেন জানতে চাওয়া হয়েছিল। সেই উত্তরে তিনি পাকিস্তানের বাঁ-হাতি পেসার মহম্মদ আমিরকে বেছে নিয়েছেন।

ভারতের সেরা প্রতিশ্রুতিমান ক্রিকেটার কে?
অন্যদিকে ভারতের সেরা প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসেবে লোকেশ রাহুলের নাম নিয়েছেন স্মিথ। রাহুল প্রসঙ্গে স্মিথ ঐ ক্রিকেট আড্ডায় বলেন, 'লোকেশ রাহুল প্রতিভাবান আর দারুণ ব্যাটিং করেন।'

সেরা ফিল্ডার
সেই সঙ্গে স্মিথের মতে,বিশ্বে এই মুহূর্তে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সেরা ফিল্ডার।












Click it and Unblock the Notifications