Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Steve Smith: স্টিভ স্মিথ ১০ হাজার রান পূর্ণ করলেন টেস্টে, গল টেস্টেই টপকাতে পারেন গাভাসকরকে

Steve Smith: ভারতের বিরুদ্ধে সিরিজে পারেননি। ১ রানের জন্য দীর্ঘায়িত হয়েছিল অপেক্ষার পালা। অবশেষে আজ কাঙ্ক্ষিত মাইলস্টোন ছুঁলেন স্টিভ স্মিথ।

অস্ট্রেলিয়ার চতুর্থ এবং বিশ্বের পঞ্চদশ ব্যাটার হিসেবে স্মিথ পূর্ণ করলেন টেস্টে ১০ হাজার রান। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে।

Steve Smith

অনেকেই আশা করেছিলেন সিডনিতে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছোঁবেন স্মিথ। প্রথম ইনিংসে স্মিথ করেন ৩৩। দ্বিতীয় ইনিংসে পাঁচ রান করলেই ১০ হাজার টেস্ট রানের ক্লাবে যোগ দিতে পারতেন। কিন্তু ৪ রানে আউট হওয়ায় স্মিথ দাঁড়িয়ে থাকতে বাধ্য হন ৯৯৯৯ রানে।

আজ প্রভাত জয়সূর্যর প্রথম বল খেলেই ১ রান নিয়ে ১০ হাজার রানে পৌঁছে যান স্মিথ। তাঁর আগে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৩৭৮), অ্যালান বর্ডার (১১১৭৪) ও স্টিভ ওয়া (১০৯২৭) টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন।

টেস্টে সবচেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরের (১৫৯২১)। রিকি পন্টিং আছেন দুইয়ে। এরপর ক্রমান্বয়ে রয়েছেন জ্যাক কালিস (১৩২৮৯), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), জো রুট (১২৯৭২), অ্যালাস্টেয়ার কুক (১২৪৭২), কুমার সঙ্গকারা (১২৪০০), ব্রায়ান লারা (১১৯৫৩), শিবনারায়ণ চন্দ্রপল (১১৮৬৭), মাহেলা জয়বর্ধনে (১১৮১৪), অ্যালান বর্ডার, স্টিভ ওয়া, সুনীল গাভাসকর (১০১২২) ও ইউনিস খান (১০০৯৯)।

আপাতত ইউনিস খানের পরেই রয়েছেন স্মিথ। গল টেস্টেই তিনি টপকে যেতে পারেন ইউনিস ও গাভাসকরকে। টস জিতে ব্যাট করতে নেমে চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২৬১। উসমান খোয়াজা ১৬৬ বলে ১১৯ ও অধিনায়ক স্মিথ ১০৫ বলে ৬৪ রানে অপরাজিত আছেন। ফলে এখনই টেস্টে তাঁর মোট রান পৌঁছে গিয়েছে ১০০৬৩-তে। শতরান হাঁকালে বা দ্বিতীয় ইনিংসে ইউনিস ও গাভাসকরকে টপকানোর হাতছানি রয়েছে তাঁর সামনে। প্যাট কামিন্স না থাকায় অজিদের নেতৃত্ব দিচ্ছেন স্মিথ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+