দিওয়ালির দিন মন খারাপ হতে পারে কোহলি সম্পর্কে এমন খবর জানলে
বিরাট কোহলির চেয়ে বেশি রোজগার করেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এমনটাই বলছে সাম্প্রতিক এক সমীক্ষা।
ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টেক্টা অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের। বিশ্ব ক্রিকেটে দু'জনেরই উত্থান উল্কার মত। দু'জন ক্রিকেট তারকার ক্রিকেটীয় স্কিলের প্রশংসায় পঞ্চমুখ আট থেকে আশি। ফলে এঁদের মধ্যে এক অলিখিত টক্করও চলে।

সাম্প্রতিক এক রিসার্চের ভিত্তিতে জানা গেছে অজি অধিনায়ক পৃথিবীর সব দেশের অধিনায়কদের থেকে বেশি বেতন পান। জিম্বাবোয়ের ক্রিকেট অধিনায়ক গ্রেম ক্রিমারের থেকে তাঁর রোজগার ২০ গুণ বেশি। একবছরে স্টিভ স্মিথের বেতন ১.৪৬৯ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা সাড়ে ন' কোটির কাছাকাছি। এদিকে ক্রিমারের বেতন ৮৬ হাজার ডলার।
শুধু জিম্বাবোয়ে নয়, ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও বেতন পরিকাঠামোয় টেক্কা দিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ভারত অধিনায়ক বিরাট কোহলির বার্ষিক বেতন প্রায় ১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ছ'কোটি টাকা।

তবে ঘাবড়াও মত, বেতনে না হলেও রোজগারে ভারত অধিনায়কের ধারেকাছে আর কেউ নেই। বিসিসিআই ,আইপিএল , এনডর্সমেন্ট সব মিলিয়ে ক্যাপ্টেন কোহলি এখন পৃথিবীর ধণীতম ক্রিকেটার।
এদিকে ম্যাচ প্রতি পেমেন্টে বিসিসিআইয়ের ধারেকাছে কেউ নেই। ভারতীয় টেস্ট ক্রিকেটাররা ম্যাচ পিছু ২৩,৩৮০ ডলার পান। ভারতীয় টাকার হিসেবে যা ১৫ লক্ষ টাকারও বেশি।
এদিকে পৃথিবীর ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সবচেয়ে কম টাকা দেয়। পাকিস্তানের সবচেয়ে উঁচু মানের ক্রিকেটারদের বার্ষিক বেতন ৭৪ হাজার ১৪ ডলার। যার থেকে আয়ারল্যান্ডেক সর্বোচ্চ মানের ক্রিকেটারদের বেতন বেশি। তাঁরা পান ৭৫ হাজার ডলার।












Click it and Unblock the Notifications