লেগ বাই দেওয়ায় মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বক্সিং ডে টেস্ট শুরু হল বিতর্ক দিয়েই। দুই বার লেগ বাই থেকে রান না দেওয়া নিয়ে আম্পায়ার নাইজেল লং-র সঙ্গে মাঠেই তর্কাতর্কিতে জড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বক্সিং ডে টেস্ট শুরু হল বিতর্ক দিয়েই। দুই বার লেগ বাই থেকে রান না দেওয়া নিয়ে আম্পায়ার নাইজেল লং-র সঙ্গে মাঠেই তর্কাতর্কিতে জড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টসে হেরে ব্যাটে অস্ট্রেলিয়া

টসে হেরে ব্যাটে অস্ট্রেলিয়া

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ। ৬৩ রান করে আউট হন মার্কাস লাবুশানে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ফিল্ড আম্পায়ার নাইজেল লং-র সঙ্গে তর্কে জড়ান স্টিভ স্মিথ।

 ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ২৬তম ওভারে। মধ্যহ্নভোজের বিরতির ঠিক আগের ওই ওভারে বল করছিলেন নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনের। স্ট্রাইকে ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। সেই ওভারের একটি শর্ট-পিচ বল স্মিথের গায়ে লাগলে, রান নিতে যান অস্ট্রেলিয় ব্যাটসম্যান। কিন্তু তাঁকে আটকে দেন ফিল্ড আম্পায়ার নাইজেল লং। ওই ওভারে আরও একবার একই ঘটনা ঘটলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন স্টিভ স্মিথ।

লং-স্মিথ তর্ক

নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনেরের ওই বিতর্কিত ওভার শেষ হওয়ার পর মধ্যহ্নভোজের বিরতির ঘোষণা দেওয়া হয়। তখন মাঠেই আম্পায়ার লাইজেল লং-র সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

নিয়ম কী

আইসিসি-র রুল বুক অনুযায়ী, কোনও ব্যাটসম্যান শট খেলতে গিয়ে বল মিস করলে এবং সেই বল তাঁর প্যাড, থাই প্যাড বা আর্ম গার্ডে লাগলে, তা থেকে রান পাওয়া যেতে পারে। কিন্তু বক্সিং ডে টেস্টে স্টিভ স্মিথের মধ্যে শট খেলার কোনও প্রচেষ্টা চোখে পড়েনি।

স্মিথের পাশে ওয়ার্ন

স্মিথের পাশে ওয়ার্ন

এই ঘটনায় স্টিভ স্মিথের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার স্পিন লেজেন্জ শেন ওয়ার্ন। তাঁর কথায়, ভুল সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ার নাইজেল লং। যদিও মাঠে স্টিভ স্মিথের এই অখেলোয়াড়োচিত আচরণ সমালোচিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+