Sachin Tendulkar:ওয়াংখেড়েতে চিরস্থায়ী সচিন, ১৩ বছর পর ফের লিটল মাস্টারের দ্বিতীয় মূর্তির উন্মোচন, দেখুন ভিডিও
সচিন তেন্ডুলকর যদি ক্রিকেটের ভগবান হন, তাহলে ভগবানের গর্ভগৃহ অবশ্যই ওয়াংখেড়ে স্টেডিয়াম। যে মাঠ মাস্টার ব্লাস্টারের কাছে যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। সেই মাঠে চিরস্থায়ী হলেন সচিন রমেশ তেন্ডুলকর। জীবনের খাতায় অর্ধশতরান পূর্ণ করেছেন গত এপ্রিল মাসে। তবে ৫০তম জন্মদিনের সেরা উপহারটা পেলেন ১ নভেম্বরের বিকেলে।
ইতিমধ্যেই তেন্ডুলকরের নামাঙ্কিত একটি স্ট্যান্ড রয়েছে এই স্টেডিয়ামে। তার পাশেই বসল সচিনের একটি মূর্তি। ১২ বছর আগে এউ মাঠে ক্রিকেট জীবনের সেরা সাফল্যটা পেয়েছিলে সচিন। দেশের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ। বৃহস্পতিবার ভারত শ্রীলঙ্কা ম্যাচের আগে সচিনে০র মূর্তি উন্মোচিত হল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর, তাঁর স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারা।

এছাড়াও উপস্থিত ছিলেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বোর্ডের সচিব জয় শাহ, সহসভাপতি রাজীব শুল্কা এবং মুম্বই ক্রিকেট সংস্থার শীর্ষকর্তারা।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ টেস্ট খেলার নজির রয়েছে সচিনের। টেস্ট কেরিয়ারে ১৫ হাজার ৯২১ রান রয়েছে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। ওয়ান ডে ফর্ম্যাটে সচিনের পুঁজি ১৮ হাজার ৪২৬ রান । ওয়াখেড়ের এই মাঠে খেলেই বড় হয়ে ওঠা। তাই এই মাঠ প্রিয় সচিনকে আজীবন চিরস্থায়ী করে রেখে দিল।
#WATCH | Statue of Cricket legend Sachin Tendulkar unveiled at Wankhede Stadium in Mumbai. https://t.co/GbeURccO7X pic.twitter.com/S0wRWttUnY
— ANI (@ANI) November 1, 2023
এবারই প্রথম নয়, ২০০৯ সালে প্রথম ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে লন্ডনের বিখ্যাত মাদাম তুসোর মিউজিয়ামে বসেছিল সচিনের মূর্তি। এবার ঘরের মাঠেই চিরস্থায়ী হলেন সচিন। প্রথমে ঠিক হয়েছিল বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগেই সচিনের মূর্তি উন্মোচন করা হবে। কিন্তু পরে সেটা একদিন এগিয়ে আনা হয়। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিন পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, সচিনের ৫০তম জন্মদিন উপলক্ষে মূর্তি নির্মাণ করা হয়েছিল। তবে তখন উন্মোচন করা হয়নি। এই অনুষ্ঠানে ভারতীয় দলের ক্রিকেটারদের উপস্থিত করার পরিকল্পনা থাকলেও তা করা সম্ভব হয়নি।
সচিনের এই মূর্তিটি নির্মাণ করেছেন মুম্বইয়ের বিখ্যাত আর্টিস্ট প্রমোদ কাম্বলি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এমসিএ-র পরিকল্পনা প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল আইপিএলের সময়ই এই মূতির উন্মোচন হবে, কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখেই মূর্তি উন্মোচন পিছিয়ে দেওয়া হয়। সচিনের ব্যাট করার একটি ভঙ্গিই স্ট্যাচুতে তুলে ধরা হয়েছে।
২০১৩ সালে এই মাঠেই জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সচিন তেন্ডুলকর। ২০১৪ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াতে কিংবদন্তি ক্রিকেটারদের মূর্তি বিভিন্ন স্টেডিয়ামে আছে। তবে ভারতে প্রথমবার কোনও স্টেডিয়ামে বসল কোনও ক্রিকেটারের মূর্তি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications