ভারত না বাংলাদেশ কে এগিয়ে মুখোমুখি পরিসংখ্যানে,সেমিফাইনালের আগে তা নিয়ে জোর চর্চা
কে এগিয়ে, আর কেই বা পিছিয়ে কী বলছে পরিসংখ্যান। সেমিফাইনালের আগে ভারত -বাংলাদেশের লড়াইয়ের খতিয়ান এক নজরে দেখে নেওয়া।
বৃহস্পতিবার ভারতের সামনে বাংলাদেশ। দু'দলই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে। নিজেদের স্কিল ঝালিয়ে নেওয়ার পাশাপাশি চলছে ম্যাচের অঙ্ক কষা। তবে পুরোন পরিসংখ্যানকে অবশ্য ভুলে যেতে চাইবে বাংলাদেশ। ঠিক তেমনি ভারত আত্মতৃপ্ত হতেই পারে এই পরিসংখ্যান দেখে। কী বলছে পরিসংখ্যান জানতে চান।
দুই দল মোট মুখোমুখি হয়েছে ৩২ বার। তার মধ্যে ভারত জিতেছে ২৬ বার। অন্যদিকে বাংলাদেশের ভাগে মাত্র ৫ টি জয়। এই পরিসংখ্যানটাকে আরও একটু ভেঙে দেখা যাক। ভারতের মাটিতে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। তিনটি ম্যাচেই জিতেছিল টিম ইন্ডিয়া।

বাংলাদেশের মাটিতেও পরিসংখ্যানের খুব একটা ফারাক নেই। মোট ম্যাচ খেলা হয়েছে ২২টি। তারমধ্যে ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। একটা ম্যাচের কোনও ফলাফল হয়নি।
নিউট্রাল ভ্যেনুতে ৭ বার মুখোমুখি হয়েছে দুটি দল। তারমধ্যে ভারত জিতেছে ৬বার। আর বাংলাদেশ জিতেছে মাত্র ১বার।













Click it and Unblock the Notifications