ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের টস দেরিতে, ছিটকে গেলেন উইলিয়ামসন! খেলা কখন শুরু?
মুম্বইয়ে আজ বৃষ্টি না হলেও সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৯টা ১০ নাগাদ রোদ ওঠে। টানা অকালবর্ষণের জেরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠের অনেকটা অংশই ভিজে ও কোথাও কোথাও কর্দমাক্ত পরিস্থিতি। সবমিলিয়ে নির্ধারিত সময়ে শুরুই হলো না আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সাড়ে ১০টায় আম্পায়াররা মাঠ পরীক্ষা করে জানিয়েছেন, টস হবে সকাল সাড়ে ১১টায়। খেলা শুরু বেলা ১২টায়।

A damp outfield means a delayed toss in Mumbai. Inspection at 9:30am local time. #INDvNZ pic.twitter.com/LYxSdzp4Gs
— BLACKCAPS (@BLACKCAPS) December 3, 2021
সূর্য না ওঠাতেই মাঠ শুকানোর কাজে সমস্যা হচ্ছিল সকাল থেকে। আম্পায়ার অনিল চৌধুরী ও নীতীন মেনন প্রথমে মাঠ পরীক্ষা করে জানান, ৩০ গজের বৃত্ত ও বোলারদের রান-আপের জায়গাটা নিয়েই বেশি চিন্তা। বোলিং রান-আপ ও ক্লোজিং এরিয়া যতক্ষণ না শুকানো সম্ভব হচ্ছে, ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে ততক্ষণ অবধি ম্যাচ শুরু করা যাবে না। স্বাভাবিকভাবেই সকাল ৯টায় টস হয়নি। আম্পায়াররা ফের মাঠ পরীক্ষা করেন সকাল সাড়ে ৯টা নাগাদ। এরপর ফের মাঠের পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় সাড়ে ১০টায়। তারপরই জানানো হয়েছে, টস হবে সকাল সাড়ে ১১টায়। খেলা শুরু হবে বেলা ১২টায়। মুম্বইয়ে কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও ফের আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী খেলা শুরুর কথা ছিল সকাল সাড়ে ৯টায়। মধ্যাহ্নভোজের বিরতির সময় নির্ধারিত ছিল সকাল সাড়ে ১১টায়।
"It's one of those special cricketing stadiums" 🏟
— BLACKCAPS (@BLACKCAPS) December 3, 2021
Former BLACKCAP Daniel Vettori looks ahead at Test 2 in Mumbai. Follow play from 5pm NZT. #INDvNZ pic.twitter.com/SKq7589FWf
যদিও টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন এই টেস্ট খেলতে পারবেন না। তাঁর টেনিস এলবোর সমস্যাই ছিটকে যাওয়ার কারণ। আজ দেখা যায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলন করলেও কেন উইলিয়ামসন ক্রিকেট কিট মাঠে আনেননি। তা দেখেই নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল এমন দৃশ্য টেস্টের আগে দেখা যায় না। চোটের কারণে উইলিয়ামসন ছিটকে গেলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন টম লাথাম। দলে নেওয়া হতে পারে ড্যারিল মিচেলকে।
NEWS - Injury updates – New Zealand’s Tour of India
— BCCI (@BCCI) December 3, 2021
Ishant Sharma, Ajinkya Rahane and Ravindra Jadeja ruled out of the 2nd Test.
More details here - https://t.co/ui9RXK1Vux #INDvNZ pic.twitter.com/qdWDPp0MIz
ভারতীয় দলে তিনটি পরিবর্তন হতে চলেছে। চোটের কারণেই তিন ক্রিকেটার ছিটকে গেলেন বলে দাবি বিসিসিআই সচিব জয় শাহর। তিনি জানিয়েছেন, কানপুর টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন ইশান্ত শর্মা। রবীন্দ্র জাদেজার ডান হাতে কানপুর টেস্ট চলাকালীনই চোট লেগেছিল। স্ক্যানের রিপোর্ট দেখে তাঁকেও চিকিৎসকেরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে অজিঙ্ক রাহানের। সকলের চোটের বিষয়টিই দেখছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। ভারতের প্রথম একাদশে আসবেন মহম্মদ সিরাজ। পিচে কানপুরের থেকে বেশি ক্যারি থাকবে। আবার বল ঘোরার সম্ভাবনাও থাকছে। এই অবস্থায় জয়ন্ত যাদবকে খেলানোর পরামর্শ দিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। ওয়াংখেড়েতে বিরাট কোহলির সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে শতরানও করেছিলেন জয়ন্ত। তবে প্রসিদ্ধ কৃষ্ণ খেলবেন কিনা সে দিকেও নজর থাকবে।












Click it and Unblock the Notifications