সিপিএলে সেন্ট লুসিয়ার মুখোমুখি সেন্ট কিটস, দুই দলের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ
সিপিএলে সেন্ট লুসিয়ার মুখোমুখি সেন্ট কিটস, দুই দলের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টসকে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটানো সেন্ট লুসিয়া স্টারস, আজ সিপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হচ্ছে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচও না জেতা সেন্ট কিটস আজ মরণ-কামড় দেবে বলেই মনে করা হচ্ছে।

সেন্ট লুসিয়ার শক্তি
সেন্ট লুসিয়া স্টারসের প্রধান শক্তি অধিনায়ক ড্যারেন স্যামির ইতিবাচক ভাবনা। দলের অন্যতম দুই স্তম্ভ আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি ও ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। বড় শট নিতে তাঁরা সিদ্ধহস্ত। কেসরিক উইলিয়ামস, ওবেদ ম্যাককোয়, কলিন ইনগ্রাম ও আনরিচ নর্টজে এই দলের অন্য স্তম্ভ।

সেন্ট লুসিয়ার দুর্বলতা
সেন্ট লুসিয়া স্টারসের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্ষেত্রে ততটাও সফল নয়। তাতে ড্যারেন সামিরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সেন্ট লুসিয়ার সম্ভাব্য প্রথম একাদশ
আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), রাকিম কর্নওয়াল, রস্টন চেজ, লেনিকো বাউচার, ড্যারেন স্যামি (অধিনায়ক), কেভেম হোড়গে, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জারদান, স্কট কুগেলেজিন, কেসরিক উইলিয়ামস, চেমার হোল্ডার।

সেন্ট কিটসের শক্তি
ক্রিস লিন, এভিন লুইসের মতো ক্রিকেটার সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপের শক্তি সম্পর্কে আলাদা পরিচয় দিতে হয় না। একই সঙ্গে শেলডন কোটরেল, সোহেল তানবীর, আলজাররি জোসেফের মতো বোলররাও এই দলের অন্যতম শক্তি বলা চলে।

সেন্ট কিটসের দুর্বলতা
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এখনও জ্বলে উঠতে বাধ্য। যে কারণে টুর্নামেন্টে পর পর দুই ম্যাচ তাদের হারতে হয়েছে।

সেন্ট কিটসের সম্ভাব্য একাদশ
ক্রিস লিন, এভিন লুইস, জশুয়া ডা সিলভা, বেন ডাঙ্ক, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), নিক কেলি, রায়াদ এমরিট (অধিনায়ক), সোহেল তানবীর, আলজাররি জোসফ, শেলডন কোটরেল।

কার কোথায় অবস্থিতি
২ ম্যাচ খেলে ২ নিয়ে সিপিএল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সেন্ট লুসিয়া স্টারস। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে না পারা সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তালিকার সর্বশেষ বা ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

কোথায়, কখন ম্যাচ
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সিপিএলের সপ্তম ম্যাচে সেন্ট লুসিয়া স্টারসের মুখোমুখি হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে ম্যাচ।

পিচ ও আবহাওয়া
এখনও পর্যন্ত টুর্নামেন্ট যতটা গড়িয়েছে, তাতে এই মাঠের পিচে সহায়তা পেয়েছেন ফাস্ট বোলাররা। এদিনের ম্যাচেও একই রকম পিচ হবে বলে খবর। এদিন ত্রিনিদাদে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications