হার্দিককে ভারতের টি ২০ অধিনায়ক চান শ্রীকান্ত, সমস্যা তুলে ধরে কোন পদক্ষেপের পরামর্শ ইরফানের?

ভারত টি ২০ বিশ্বকাপ একমাত্র জিতেছে ২০০৭ সালে। এবারও ক্রিকেটের ছোট ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি মেন ইন ব্লু। পরপর দুই বছরে দুটি বিশ্বকাপেই ব্যর্থতার ধারা অব্যাহত। ২০১৩ সালের পর থেকে ভারত কোনও আইসিসি ইভেন্টেও জিততে পারেনি। পরবর্তী টি ২০ বিশ্বকাপ ২০২৪ সালে। তার জন্য কেমন স্ট্র্যাটেজি তৈরি করা উচিত তা নিয়ে মতামত জানাচ্ছেন প্রাক্তনরা। হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার দাবি যেমন উঠছে, তেমনই মাথায় রাখতে হবে সমস্যার কথাও।

২০২৪ টি ২০ বিশ্বকাপের রোডম্যাপ

২০২৪ টি ২০ বিশ্বকাপের রোডম্যাপ

হার্দিক পাণ্ডিয়া চোট সারিয়ে মাঠে ফিরে দারুণ ছন্দে রয়েছেন। আইপিএলে অধিনায়ক হিসেবে নতুন দল গুজরাত টাইটান্সকে আবির্ভাবের বছরেই চ্যাম্পিয়ন করিয়েছেন। ব্যাটে-বলে ধারাবাহিকভাবে অবদান রাখছেন। কামব্যাকের পর হার্দিককে অনেক বেশি আত্মবিশ্বাসী, দায়িত্বপরায়ণ যেমন দেখাচ্ছে, তেমনই নিজেকে ক্যাপ্টেন কুল হিসেবেও প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন সফলভাবেই। চাপের মুখেও মাথা ঠাণ্ডা রেখে তিনি নিজেকে দারুণভাবে মেলে ধরছেন, ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবেও। সদ্যসমাপ্ত টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন হার্দিক। এই পরিস্থিতিতে দুই বছর বাদে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিককেই অধিনায়ক করার পক্ষে সওয়াল করছেন অনেকেই।

হার্দিককে অধিনায়ক চান শ্রীকান্ত

হার্দিককে অধিনায়ক চান শ্রীকান্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত স্টার স্পোর্টসের ম্যাচ পয়েন্ট অনুষ্ঠানে বলেছেন, নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান হওয়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি হার্দিক পাণ্ডিয়াকেই পরবর্তী টি ২০ বিশ্বকাপের অধিনায়ক করা উচিত। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই সেই বিশ্বকাপের জন্য দল পুনর্গঠনের কাজ শুরু করে দিতে হবে। তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তুতির দুই বছর সময় সময় মিলবে। ঘুরিয়ে-ফিরিয়ে এক বছর নানা কম্বিনেশন খেলানো যেতে পারে। তবে ২০২৩ সালেই স্পষ্ট করে নিতে হবে বিশ্বকাপে কোন দল খেলবে। ফাস্ট বোলিং অলরাউন্ডার দলে বেশি প্রয়োজন। ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ আমরা জিতেছিলাম দলে ফাস্ট বোলিং অলরাউন্ডারও সেমি অলরাউন্ডার বেশি থাকার জন্যই। দীপক হুডার মতো সেই ভূমিকা আর কারা পালন করতে পারেন সেটা চূড়ান্ত করার পরামর্শ দিয়েছেন শ্রীকান্ত।

দুই অধিনায়ক রাখার পরামর্শ পাঠানের

দুই অধিনায়ক রাখার পরামর্শ পাঠানের

ইরফান পাঠান অবশ্য একটি বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, অধিনায়ক বদলে দিলেই ফলাফল বদলানো যাবে, সেটা আমি বলছি না। হার্দিক পাণ্ডিয়ার নাম নিয়ে আলোচনার সময় এটা মাথায় রাখতে হবে তিনি একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার। ফলে চোট-আঘাতের সমস্যা থাকতেই পারে। টি ২০ বিশ্বকাপের ঠিক আগে অধিনায়ক চোট পেলে কী হবে? যদি দলকে নেতৃত্ব দেওয়ার মতো অন্য কেউ তৈরি না থাকেন তাহলে সমস্যা বাড়বেই। হার্দিক পাণ্ডিয়া একজন লিডার, তিনি গুজরাত টাইটান্সকে খুবই ভালোভাবে নেতৃত্ব দিয়ে খেতাব জিতিয়েছেন। ফলে একজন নন, অন্তত দুজন অধিনায়ককে তৈরি করতেই হবে। আমরা ওপেনারদের কথা বলার সময় ওপেনারদের গ্রুপের কথা বলে থাকি, ঠিক সেভাবেই দরকার লিডারদের গ্রুপ।

সঠিক দল নির্বাচন জরুরি

সঠিক দল নির্বাচন জরুরি

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপের কথায়, পরিসংখ্যান দেখেই যদি ক্রিকেটারদের রেখে দল বাছাই করা হয় তাহলে নির্বাচকদের থাকার দরকার নেই। যেটা জরুরি তা হলো, কোন কন্ডিশনে কে কেমন খেলবেন, কোন বোলার কোথায় ভালো বল করতে পারেন, হার্ড গেম কে খেলতে পারেন, পরিসংখ্যানের ঊর্ধ্বে উঠে সে ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরি। এ জন্যই নির্বাচকদের রাখা হয়। মহসীন খানের মতো প্রতিভা ভারতে রয়েছেন, তাঁরা আইপিএলেও ভালো খেলেছেন। ভারতকে টি ২০ বিশ্বকাপ জেতানোর মতো প্রতিভার অভাব নেই। ভারতে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। দরকার হলো, সঠিক জায়গার জন্য সঠিক প্লেয়ারকে বাছাই করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+