২০১১ বিশ্বকাপ ফাইনাল বিতর্কে লঙ্কান কিংবদন্তিকে জেরা, আরও এক গ্রেটকে তলব

২০১১ বিশ্বকাপ ফাইনাল বিতর্কে লঙ্কান কিংবদন্তিকে জেরা, আরও এক গ্রেটকে তলব

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার তদন্ত জোরকদমে চলছে শ্রীলঙ্কায়। সে দেশের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার তথা নির্বাচক প্রধান অরবিন্দ ডি সিলভার বয়ান রেকর্ড করল পুলিশ। তাঁর বয়ানের প্রেক্ষিতে শ্রীলঙ্কার এক প্রাক্তন ব্যাটসম্যানকে এবং প্রাক্তন অধিনায়ক তথা গ্রেটকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা।

ডি সিলভাকে জেরা

ডি সিলভাকে জেরা

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শ্রীলঙ্কার কিংবদন্তি অরবিন্দ ডি সিলভা ডেকে জিজ্ঞাসাবাদ করল শ্রীলঙ্কা পুলিশের ইনডিপেন্ডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ও অ্যান্টি কোরাপশন ইউনিট। ওই বিশ্বকাপের সময় লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান ছিলেন অরবিন্দ। তাই প্রায় ৬ ঘণ্টা ধরে তাঁর জবানবন্দি নেওয়া হয়। এর আগে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন ডি সিলভা। অভিযোগ যে সত্য নয়, অন্তত সেটা প্রমাণ করতে ভারতও ওই ম্যাচের তদন্ত শুরু করুক, চেয়েছিলেন কিংবদন্তি অরবিন্দ।

জেরায় চাঞ্চল্যকর তথ্য

জেরায় চাঞ্চল্যকর তথ্য

গোপন সূত্রের খবর, শ্রীলঙ্কা পুলিশের ইনডিপেন্ডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ও অ্যান্টি কোরাপশন ইউনিটের জেরার মুখে ফিক্সিং ইস্যুতে ২০১১ সালের ফাইনালে শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামা উপুল থারাঙ্গার নাম উল্লেখ করেছেন অরবিন্দ ডি সিলভা। ওই ম্যাচে ২০ বলে ২ রান করেছিলেন থারাঙ্গা। ওই মন্থর ব্যাটিংয়ের পিছনে কোনও অভিসন্ধি ছিল কিনা, তা জানতে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা।

সাঙ্গাকারাকে তলব

সাঙ্গাকারাকে তলব

সূত্রের খবর, অরবিন্দ ডি সিলভাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিকে শ্রীলঙ্কার গ্রেট তথা ওই বিশ্বকাপের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইনডিপেন্ডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ও অ্যান্টি কোরাপশন ইউনিট। বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর।

প্রাক্তন মন্ত্রীর অভিযোগ

প্রাক্তন মন্ত্রীর অভিযোগ

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগ অভিযোগ করেছিলেন, ২০১১-র বিশ্বকাপ ফাইনাল ভারতকে বিক্রি করেছিল তাঁর দেশের কিছু ক্রিকেটার ও কর্মকর্তা। তিনি যখন দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন, তখনও তিনি একই অভিযোগ এনেছিলেন বলে জানিয়েছিলেন মাহিন্দানন্দা। তাঁর কথায়, ওই বিশ্বকাপ জেতার কথা ছিল শ্রীলঙ্কার।

ক্রিকেটারদের উত্তর

ক্রিকেটারদের উত্তর

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছিলেন ২০১১-র বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার হয়ে শতরান করা মাহেলা জয়াবর্ধনে। এক টুইটে তিনি লিখেছিলেন, নির্বাচন কী আসন্ন? তাই হয়তো সার্কাস চালু হয়েছে। মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার সেই বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কাছে এই ইস্যুতে প্রমাণ চেয়েছিলেন সাঙ্গা।

সুর নরম হয়েছিল প্রাক্তন মন্ত্রীর

সুর নরম হয়েছিল প্রাক্তন মন্ত্রীর

আচমকাই নিজের আগের অবস্থান থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগ। রীতিমতো ডিগবাজি খেয়ে তিনি বললেন, ২০১১ বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার যে অভিযোগ তিনি তুলেছেন, তা তাঁর সন্দেহমাত্র।

ফৌজদারি তদন্ত শুরু

ফৌজদারি তদন্ত শুরু

২০১১ বিশ্বকাপ ফাইনালে ফিক্সিংয়ের অভিযোগের ভিত্তিতে ফৌজদারি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সে দেশের ক্রীড়া মন্ত্রকের সচিব কেডিএস রুওয়ানচন্দ্র জানিয়েছেন পুলিশের ইনডিপেন্ডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট এই তদন্ত চালাবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তদন্তকারীদের সবরকম সাহায্য করবে বলেও জানিয়েছেন রুওয়ানচন্দ্র।

ভারতের বিশ্বজয়

ভারতের বিশ্বজয়

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ২০১১-র বিশ্বকাপ ফাইনালে টসে হেরে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। ৮৮ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কিংবদন্তি মাহিলা জয়াবর্ধনে। জবাবে ব্যাট করতে নামা ভারতী দল ৪৮.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্য পৌঁছে গিয়েছিল। ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ জেতা প্রথম রাষ্ট্রের মার্যাদা পেয়েছিল ভারত। বিশ্বকাপ ফাইনালে এত রানের লক্ষ্য সফলভাবে পেরিয়েও রেকর্ড গড়েছিল এমএস ধোনির টিম ইন্ডিয়া। ম্যাচে ৯৭ ও ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যথাক্রমে গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+