বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারী বৃদ্ধকে পিষে মারায় গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার
বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারী বৃদ্ধকে পিষে মারায় গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার
নিজেকে বড় ধরনের বিপদের মুখে ঠেলে দিলেন শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটার। লঙ্কান ক্রিকেট দলে ডানহাতি ব্যাটসম্যান কুশল মেন্ডিসের নির্ভরশীল ব্যাটিংয়ের জন্য সুনাম রয়েছে। ২৫ বছর বসয়ী এই ক্রিকেটার শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য। সেই ক্রিকেটার এবার বড়সড় পথ দুর্ঘটনায় জড়িয়ে পড়লেন।

বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারী বৃদ্ধকে পিষে মারলেন ক্রিকেটার
বেপরোয়া গাড়ি চালানোর বলি! রবিবার সকালে পথচারী সাইকেল-আরোহীর উপর গাড়ি তুলে পিষে মারেন কুশল। দুর্ঘটনায় ৬৪ বছর বয়সী সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কুশলকে গ্রেফতার করেছে পুলিশ
শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাজধানী কলম্বোর পানাদোরা এলাকায় সাইকেল আরোহীর উপর কুশল মেন্ডিস গাড়ি তুলে দেন। ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। পথ দুর্ঘটনায় শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বিকেলে তাঁকে কোর্টে চালান করা হবে।

একনজরে মেন্ডিসের কেরিয়ার
দেশের হয়ে ডানহাতি কুশল মেন্ডিস ৪৪টি টেস্ট এবং ৭৬টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তাঁর ব্যাটে প্রায় ৩ হাজার ও ওডিআই ক্রিকেটে ২ হাজারের বেশি রান রয়েছে। দেশের হয়ে গতবছর ইংল্যান্ডের মাটিতে প্রথমবার পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে খেলেন। ৭ ম্যাচ খেলে মেন্ডিস ১৪৩ রান করেছিলেন।

মেন্ডিসকে নিয়ে প্রশ্ন
শান্ত স্বভাবের এই ক্রিকেটার অতীতে কোনও ধরনের বিতর্কে জড়াননি। রবিবার হঠাৎ ভোর পাঁচটায় তিনি কেন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফিক্সিং ইস্যু নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে বড় আলোচনার মাঝে এবার মেন্ডিসের গাড়ি চাপা দিয়ে পথচারী মৃ্ত্যুর ঘটনায় ক্রিকেটমহলে সোরগোল পড়ে গেল।












Click it and Unblock the Notifications