Asia Cup 2023: এশিয়া কাপের আগে ফিরে এল করোনা আতঙ্ক, আক্রান্ত দুই শ্রীলঙ্কান ক্রিকেটার

এশিয়া কাপ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই, এরই মধ্যে আবার ফিরে এল করোনা আতঙ্ক। শ্রীলঙ্কা দলের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। বিগত দেড় বছর ধরে করোনার আতঙ্ক বিলীন হয়ে গিয়েছিল। নিয়ম কাননে ছিল না কঠোরতা। কোয়ারেন্টিন থেকে কোভিড টেস্টের নিয়মও পুরোপুরি শিথিল করে দেওয়া হয়েছি‌ল।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, ওপেনিং ব্যাটসম্যান আবিষ্কা ফার্নান্ডো এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা করোনা আক্রান্ত হয়েছেন। তবে দু'জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তাঁদের শরীরে যেমন উপসর্গ নেই,তেমন কোনও অসুবিধা নেই দুই ক্রিকেটারের। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবিষয়ে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি। এমনকি আক্রান্ত দুই ক্রিকেটারের জন্য কোনও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়েও কিছু জানানো হয়নি।

Asia Cup 2023

দুই ক্রিকেটারের কোভিড আক্রান্ত হওয়ার খবরে এশিয়া কাপ ঘিরে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ, কোভিড-বিধিনিষেধ না থাকায় শ্রীলঙ্কার অন্য ক্রিকেটারদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, দুই ক্রিকেটারই দ্বিতীয় বার কোভিড আক্রান্ত হয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ফার্নান্দো কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়ার দুই সপ্তাহ পর তিনি আক্রান্ত হন। এদিকে, ২০২১ সালে পেরেরা আক্রান্ত হন। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে এখনও পর্যন্ত দুই করোনা আক্রান্ত ক্রিকেটারের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

Asia Cup 2023

করোনা ভাইরাসের কারণে পেরেরা ও ফার্নান্দো দু'জনেই যদি এশিয়া কাপ থেকে ছিটকে যান, তা হলে তা দলের জন্য বড় ধাক্কা হবে।এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনও সিদ্ধান্ত গ্রহণ করে কি না, সেদিকেই সকলের নজর রয়েছে।

আগামী ৩০ অগাস্ট থেকে এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এবারের টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে। অর্থাৎ পাকিস্তানে খেলা হবে চারটে ম্যাচ, আর বাকি ৯ ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। ভারতের খেলা গুলি হবে শ্রীলঙ্কাতে। এশিয়া কাপের পরই বিশ্বকাপ। তাই দ্বীপরাষ্ট্রের দুই ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর চাঞ্চল্য ছড়ি্য়েছে।

কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে হঠাত্ যে ভাবে থাবা বসাল করোনা, তাতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। যদিও সেই সম্ভবনা নেই বললেই চলে। কারণ এশিয়া কাপের পর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ হবে। তাই খুব বেশি সময় না থাকায় হয়তো নির্ধারিত সূচি অনুযায়ী হবে এশিয়া কাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+