মাঝ আকাশে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী শ্রীলঙ্কার ক্রিকেটারা, ভারতে নেমে বাঁচোয়া
মাঝ আকাশে দুর্বিসহ অভিজ্ঞতার সাক্ষী শ্রীলঙ্কার ক্রিকেটারা, ভারতে নেমে বাঁচোয়া
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান সিরিজ হার ও চুক্তি বিতর্কের মধ্যেই এক দুর্বিসহ অভিজ্ঞতার সাক্ষী হলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। লন্ডন থেকে ফেরার পথে মাঝ আকাশেই জ্বালানি ফুরিয়ে যায় তাঁদের বিমানের। শেষে ভারতে জরুরিকালীন অবতরণ ঘটিয়ে কোনওমতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন দলের কোচ মিকি আর্থার।

মিকি জানিয়েছেন ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কাগামী বিমানটির জ্বালানি আচমকাই কমতে শুরু করে। ফলে মাঝ আকাশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররাও। ভয় পেয়েছিলেন দলের কোচও। পরিস্থিতি সামাল দিতে ভারতেই বিমানের জরুরিকালীন অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। ভারতে নেমে নিজের মোবাইল ফোন সুইচ অন করলে ইংল্যান্ডের অপারেশন ম্যানেজার ওয়েন বেন্টলির দুটি বার্তা পান মিকি আর্থার। যেখানে এই সম্ভাব্য বিপদ সম্পর্কে সূচনা করা হয়েছিল বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। যেটি হেরে যান মিকি আর্থারের ছেলেরা। ওই সিরিজ শেষের পর তিন ক্রিকেটার সহ ইংল্যান্ড দলের সাত জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন। ফলে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য নতুন করে দল ঘোষণা করতে হয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে। বেন স্টোকস নেতৃত্বাধীন ওই দলের প্রতি সদস্যের কোভিড ১৯ টেস্ট নেগেটিভ এসেছে। করোনা আক্রান্ত ইংল্যান্ড দলের সদস্যদের সংস্পর্শে আসা শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদেরও কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। তারই মধ্যে বিমান বিভ্রাট কিছুটা হলেও পরিস্থিতিকে আরও জটিল করেছে।
সেসবের মধ্যে শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তারই মধ্যে চুক্তি নিয়ে দেশের ক্রিকেটার ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ না খেলার কথা জানিয়ে দিয়েছেন সে দেশের তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথেউস। যদিও শ্রীলঙ্কার ২৯ জন ক্রিকেটার বোর্ডের বার্ষিক চুক্তিতে সই করেছেন বলে খবর। তাঁদেরই ভারতের বিরুদ্ধে টি২০ ও ওয়ান ডে সিরিজের জন্য প্রাথমিক দলে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications