ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা, দুই দলের প্রথম একাদশে রয়েছে পরিবর্তন

ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা, দুই দলের প্রথম একাদশে রয়েছে পরিবর্তন

ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। দুই দলের কাছে এই ম্যাচের লক্ষ্য দুই রকম। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে যেখানে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামতে চলেছে সেখানে শ্রীলঙ্কার কাছে এই ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াই। ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে, দু'টি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার দলে।

ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা, দুই দলের প্রথম একাদশে রয়েছে পরিবর্তন

গুয়াহাটিতে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির শতরানের উপর ভর করে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে পরাজিত করে ভারতীয় দল পা রেখেছে কলকাতায়। ইডেনে জিততে পারলেই টিম ইন্ডিয়া এক ম্য়াচ বাকি থাকতে সিরিজ জিতে নেবে। অপর দিকে, শ্রীলঙ্কার কাছে এই ম্যাচটি সিরিজে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এই ম্যাচে হার মানেই পরবর্তী ম্যাচটি দাঁড়াবে সম্মানরক্ষার ম্যাচ হিসেবে।

তবে, সদ্যই টি ২০ সিরিজে প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে যে ভাবে শ্রীলঙ্কা প্রত্যাবর্তন করেছিল তা আশা জাগাতে পারে দাসুন শনকার দলকে। এই দিন দলে দুইটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। দিলশান মধুশঙ্কের পরিবর্তে শ্রীলঙ্কার দলে সুযোগ পেয়েছেন নুওয়ানিদু ফার্নান্দো এবং পথুম নিসঙ্কের পরিবর্তে এসেছেন লাহিরু কুমারা। কাঁধের চোটের কারণে পথুম ছিটকে গিয়েছেন। অপর দিকে, ফিল্ডিং করার সময়ে পাওয়া চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় বাধ্য হয়ে উইনিং কম্বিনেশন ভাঙতে হয়েছে ভারতকে। যুজবেন্দ্র চাহালের পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। একাধিক মরসুম কলকাতা নাইট রাইডার্সের শিবিরে থাকার ফলে ইডেন গার্ডেন্সকে হাতের তালুর মতো চেনেন কুলদীপ। ফলে তাঁর থেকে ভাল পারফরম্যান্সের আশা করাই যায় এই ম্যাচে।

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, কুলদীপ যাদব, উমরান মালিক, মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কা:

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), আবিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, নুয়ানিদু ফার্নান্ডো, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েল্লালাগে, লাহিরু কুমারা, কাসুন রাজিথা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+