ভারতীয় দলে ৬ পরিবর্তনে টি ২০ অভিষেক দীপক হুডার! টস জিতে রোহিতদের ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা
লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে আজ থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা টি ২০ সিরিজ। শনি ও রবিবার বাকি দুটি ম্যাচ ধরমশালায়। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা। ভারতের হয়ে আজ প্রথমবার টি ২০ ম্যাচ খেলছেন দীপক হুডা। টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে টি ২০ আন্তর্জাতিকে হারিয়ে এবার শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয়ের হ্যাটট্রিক করতে চাইবে রোহিত শর্মার ভারত।

It's Match Day! 👊#TeamIndia all set to take on Sri Lanka in the first T20I in Lucknow👍
— BCCI (@BCCI) February 24, 2022
Are you ready❓@Paytm | #INDvSL pic.twitter.com/jasAiI9W5I
বিরাট কোহলি ও ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। চোটের কারণে ছিটকে গিয়েছেন দীপক চাহার ও সূর্যকুমার যাদব। তবে বিশ্রাম নিয়ে তরতাজা জসপ্রীত বুমরাহ ফিরেছেন সহ অধিনায়ক হিসেবে। চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করেছেন রবীন্দ্র জাদেজাও। আট মাস দূরে টি ২০ বিশ্বকাপ। রোহিতদের মিশন মেলবোর্নে কোন জায়গায় কে উপযুক্ত তা দেখে নেওয়া হচ্ছে ঘুরিয়ে-ফিরিয়ে। অনেক ক্রিকেটারই সুযোগের সদ্ব্যবহার করে টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পেতে মুখিয়ে।
আজকের ম্যাচে ভারতীয় টি ২০ দলে অভিষেক হচ্ছে দীপক হুডার। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে হুডা সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে, ৬ ম্যাচে করেছিলেন ২৯৪, সর্বাধিক অপরাজিত ৭৫। চারটি অর্ধশতরান করেছিলেন, গড় ৭৩.৫০, স্ট্রাইক রেট ১৬৮। চলতি বছরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজস্থানের এই অলরাউন্ডার ২টি একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন। ৫৫ রান করার পাশাপাশি একটি উইকেটও নেন। আজ হুডা ছাড়াও ভারতের প্রথম একাদশে রয়েছেন সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ। কব্জির চোটের কারণে দলে নেই ঋতুরাজ গায়কোয়াড়।
#TeamIndia are here for the 1st T20I against Sri Lanka.@Paytm #INDvSL pic.twitter.com/KmaAIgkvJ9
— BCCI (@BCCI) February 24, 2022
২০২০ সালে টানা ৯টি টি ২০ আন্তর্জাতিক জিতেছিল ভারত। আজ জিতলে সেই রেকর্ড ভেঙে দেবে মেন ইন ব্লু। নভেম্বর থেকে এখনও অবধি ভারত টানা ৯টি টি ২০ আন্তর্জাতিকে জয়লাভ করেছে। দুই দেশের শেষ পাঁচটি সাক্ষাতেও এগিয়ে ভারতই, শ্রীলঙ্কা জিতেছে এই পাঁচটির মধ্যে দুটি ম্যাচ। ২০১৬ সালের পর দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে পরাস্ত হয়নি ভারত। অস্ট্রেলিয়ার কাছে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়ে ভারতে পা রাখা শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন হয়েছে। কুশল মেন্ডিসের জায়গায় খেলছেন দীনেশ চান্দিমল, মহীশ থিক্ষণার পরিবর্তে প্রথম একাদশে রয়েছেন জেফ্রি ভ্যান্ডারসে।
Good evening from the Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow.@Paytm #INDvSL pic.twitter.com/byZ2ZRieXS
— BCCI (@BCCI) February 24, 2022
ভারত- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল
শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, কামিল মিশারা, চরিথ আসালঙ্কা, জেনিথ লিয়ানাগে, দীনেশ চান্দিমল (উইকেটকিপার), দাসুন শনকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীণ জয়বিক্রমা, লাহিরু কুমারা।












Click it and Unblock the Notifications