দ্বিতীয় ওয়ান ডে-তেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হারলেন ধাওয়ান, আগে ফিল্ডিং করবে ভারত
দ্বিতীয় ওয়ান ডে-তেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হারলেন ধাওয়ান, ফিল্ডিং করবে ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তেও টসে হারলেন শিখর ধাওয়ান। প্রেমদাসা স্টেডিয়ামে আগের ম্যাচের মতোই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ভারতের সামনে গত ম্যাচের থেকে ভাল স্কোর খাড়া করতে বদ্ধপরিকর হোম টিম। ডু অর ডাই ম্যাচ জেতার ক্ষেত্রে এই সিদ্ধান্তই উপযুক্ত বলে মনে হচ্ছে লঙ্কান অধিনায়কের।

যদিও বিশেষজ্ঞরা মনে করেন প্রথম ম্যাচের হারের থেকে শিক্ষা নিয়ে আজ আগে ফিল্ডিং নেওয়া উচিত ছিল শ্রীলঙ্কার। বক্তব্য, হোম টিমের আসল শক্তি বোলিং। শুরুর দিকের পিচের জড়তার সুযোগ নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারকে ধাক্কা দিতে শ্রীলঙ্কা ম্যাচে ফিরতে পারত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলাফল কী হয়, সে তো সময় বলবে।
গত ম্যাচে হেরে যাওয়ার জেরে আজ ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন করা হয়েছে। ফাস্ট বোলার ইসুরু উদানার পরিবর্তে আজ প্রথম একাদশে খেলবেন কাসুন রাজিথা। অন্যদিকে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি। উল্টে টসে হেরেও মুখের হাসি অমলিন থেকেছে শিখর ধাওয়ানের। আজও দলের তরুণ ক্রিকেটাররাই যে তাঁর দলের বাজি, তাও জানাতে ভোলেননি গব্বর।
Toss & Team Update from Colombo:
— BCCI (@BCCI) July 20, 2021
Sri Lanka have elected to bat against #TeamIndia in the second #SLvIND ODI.
Follow the match 👉 https://t.co/HHeGcqGQXM
India retain the same Playing XI 👇 pic.twitter.com/MrVdZNj09g
ভারতের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।
শ্রীলঙ্কার প্রথম একাদশ : আভিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপক্ষ, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা, লক্ষ্মণ সান্দাকান।












Click it and Unblock the Notifications