ইংল্যান্ডের সৌজন্যে বিশ্বকাপের টিকিট পেয়ে গেল শ্রীলঙ্কা, পা ফস্কালো ওয়েস্টইন্ডিজের
ইংল্যান্ডকে ধন্যবাদ জানাবে শ্রীলঙ্কা, কারণটা জানেন কী। তাদের সঙ্গে না খেলেও তারাই হল বন্ধু।
ভারতের কাছে ল্যাজে গোবরে হেরে ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিশ্বকাপে সরাসরি খেলার বিষয়ে সন্দেহের মেঘ তৈর হয়েছিল। প্রশ্ন উঠেছিল অর্জুনা রনতুঙ্গা- অরবিন্দ ডি সিলভাদের উত্তরসূরীরা বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্ব খেলবেন। তবে না সেই কালো মেঘ কাটিয়ে সম্ভবনায় আশা দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স।

আইসিসি-র নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ে প্রথম সাতটি দল ও আয়োজক দেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। আর দুটি দলের ক্ষেত্রে যোগ্যতা অর্জন পর্বের গাঁট পেরিয়ে আসতে হত। শ্রীলঙ্কারও এই গাঁট পেরোনার সম্ভবনা ছিল। কিন্তু এবার পাশাটা বদলে গেল, এবার লয়েড, ভিভ রিচার্ডসের ওয়েস্টইন্ডিজকে আসতে হবে যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ জিতে। ইংল্যান্ড ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে জিতে যায় সুযোগ পেয়ে গেল শ্রীলঙ্কা।

এই ঘটনায় স্বভাবতই খুশির হাওয়া শ্রীলঙ্কা ক্রিকেটে। ভারতের বিরুদ্ধে ৯-০ সিরিজ হারার পর শ্রীলঙ্কান ক্রিকেট নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছিল। এখন খানিকটা স্বস্তিতে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেছেন, 'আরও একটি বিশ্বকাপ খেলার সুযোগ পেলাম। ২০১১ তে আমরা ফাইনালে উঠেছিলাম। ২০১৫-য় আমি ছিলাম অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের আগে দেড় বছর সময় আছে। নিজেদের গুছিয়ে নিতে হবে।'












Click it and Unblock the Notifications