বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

২৯ মার্চ ২০১৫। ১১তম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ব্রেন্ডন ম্যাকুলাম নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে। ব্রেন্ডন এখন প্রাক্তনীদের তালিকায়।

২৯ মার্চ ২০১৫। ১১তম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ব্রেন্ডন ম্যাকুলাম নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে। ব্রেন্ডন এখন প্রাক্তনীদের তালিকায়। ব্ল্যাক ক্যাপের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কেন উইলিয়ামসন। যাঁর নেতৃত্বে গত চার বছরে নিউজিল্যান্ড নিজেদের সুনাম অক্ষুন্ন রেখেছে। তাই ২০১৯ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে মার্টিন গুপটিল, ট্রেন্ট বোল্ট সম্বলিত কিউই স্কোয়াডকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

অন্যদিকে, ২০১৫ সালের পর আর ওয়ান ডে ম্য়াচ না খেলা দিমুথ করুণারত্নেকে বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচন নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়েছে। সেই প্রতিকুলতার সঙ্গে লড়াই করে শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে কতটা সফল হবেন ১৯৯৬-র বিশ্ব চ্যাম্পিয়নরা, তা নিয়ে সন্দিহানে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, ভালো খেলার থেকেও বিশ্বকাপ চলাকালীন দলে সংহতি বজায় রাখাটাই শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। দলের অভ্যন্তরীন বিতর্ক বাদ দিলে যে দলকে আন্ডার ডগ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলতি বছরের শুরুর দিকে দিমুথ করুণারত্নের নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে টেস্ট হারায় শ্রীলঙ্কা। ১৯৯৬-র চ্যাম্পিয়ন, ২০০৭ ও ২০১১-র রানার্স-আপ জয়সূর্য, সাঙ্গাকারার দেশ এবারও বিশ্বকাপে মিরাকেল ঘটাতে পারে বলে আশা ক্রিকেট বিশেষজ্ঞরা। ব্যাটিংয়ে লাহিরু থিরিমান্নে, আভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ইসুরু উড়ানা, ধনঞ্জয় ডি সিলভা, মিলিন্ডা শ্রীওয়ার্ধানা এবং বোলিংয়ে লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, জেফ্রি ভান্ডেরসের সম্বলিত শ্রীলঙ্কার প্রথম একাদশ লড়াকু হবে বলেই আশা।

অন্যদিকে, ভালো খেলেও প্রতি বিশ্বকাপের নক-আউট স্টেজ থেকে ছিটকে যাওয়া নিউজিল্যান্ড এবার সেই রীতি বদলাতে চাইছে। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যেভাবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গর্জে উঠেছিল ব্ল্যাক ক্য়াপদের কামান, ঠিক সেভাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধেও জয় হাসিল করতে চাইছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, রস মার্টিন গুপটিল, রস টেলর সম্বলিত ব্যাটিং লাইন-আপ যদি কিউই-দের অন্যতম শক্তি হয়, তবে ট্রেন্ট বোল্ট নেতৃত্বাধীন বোলিং বিভাগ দলের প্রধান অস্ত্র।

শনিবার যে মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, সেই কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫৯ রান তুলেছিল ভারত। সেঞ্চুরি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি ও কেএল রাহুল। একই ভাবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ম্যাচও হাই-স্কোরিং হবে এবং যে দল আগে ব্যাট করবে তারা সুবিধা পাবে বলেই আশা ক্রিকেট বিশেষজ্ঞদের।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

শ্রীলঙ্কা : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথেউস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উড়ানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, জেফ্রি ভান্ডেরসে।

নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, মার্টিন গুপটিল, হেনরি নিকোলাস, টম ব্লুন্দেল (উইকেটরক্ষক), কলিন ডে গ্রান্ডহোম, জেমস নিসহাম, মিচেল সান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ সোধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+