SL vs NZ Test: পাঁচ দিনের টেস্ট হবে ছয় দিনে! বিরল ঘটনা ফিরছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজে
পাঁচ দিনের টেস্ট হবে ছয় দিনে! অভিনব ঘটনা ঘটতে চলেছে আগামী মাসে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে শ্রীলঙ্কা। দুটি টেস্ট রয়েছে এই সিরিজে। এরমধ্যে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ছয় দিনে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগামী মাসে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে। এই সিরিজের একটি তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষ্য করা গিয়েছে। গলে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্টে ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টে এই বিশ্রামের দিন অন্তর্ভুক্ত থাকবে, যা ছয় দিনের টেস্ট নির্ধারণ করেছে। শ্রীলঙ্কা ক্রিকেটে দুই দশকেরও বেশি সময়ের পর প্রথমবারের জন্য এই ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি ছিল ২০০১ সালে, কলম্বোতে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি খেলা হয়েছিল ৬দিনে। কারণ ম্যাচের মধ্যে একদিন শ্রীলঙ্কার জাতীয় উৎসব পোয়া দিবসের জন্য বন্ধ ছিল, যা শ্রীলঙ্কায় একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এটি, সেদিন সারা দেশে ছুটি থাকে।
টেস্ট ক্রিকেটে বিশ্রামের দিনগুলি একসময় একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, বিশেষ করে ইংল্যান্ডে খেলা ম্যাচগুলিতে, যেখানে রবিবারগুলি প্রায়শই বিশ্রামের দিন হিসাবে পালন করা হত। কিন্তু বর্তমানে এই চল উঠে গিয়েছে। টেস্ট ক্রিকেটে বিশ্রামের শেষ দৃষ্টান্ত ছিল ২০০৮ সালে, ঢাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি ম্যাচের সময়। দেশে সাধারণ নির্বাচনের কারণে ২৯ ডিসেম্বর বিশ্রাম দিবস পালন করা হয়।
শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড উভয়ই চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের শক্তিশালী প্রতিযোগী, বর্তমানে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে এই দুই দল। এই সিরিজটি এশিয়ায় নিউজিল্যান্ডের টানা টেস্ট সফরের অংশ হবে, যার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট এবং ভারতের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ রয়েছে।
সিরিজের উভয় টেস্টই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, দ্বিতীয় ম্যাচটি ২৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবে। ক্রিকেট ভক্তরা এই বিরল ঘটনাটির জন্য অধীর আগ্রহে প্রত্যাশা করছেন।












Click it and Unblock the Notifications