ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ভারতের বাইরে খেলতে হতে পারে বিরাটদের!

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ভারতের বাইরে খেলতে হতে পারে বিরাটদের!

করোনা ভাইরাসের জেরে আইপিএলের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও ভারতের বাইরে খেলতে হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মাকে। এ ব্যাপারে বিসিসিআই কিছু না জানালেও ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ তাদের দেশে অনুষ্ঠিত করার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইচ্ছাপ্রকাশ করেছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ভারতের বাইরে খেলতে হতে পারে বিরাটদের!

২০২১-এর শুরুর দিকে ভারত সফরে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। বিরাট কোহলিদের বিরুদ্ধে জো রুটদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেই সময় ভারতে আদৌ ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে সন্দিহানে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় সে দেশের ক্রিকেট বোর্ড ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ আয়োজন করতে চাইছে বলে সূত্রের খবর।

২০২১ সালের শুরুতে ভারতে উড়ে যাওয়ার আগে শ্রীলঙ্কায় দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। করোনা ভাইরাসের জেরে গত মার্চে ওই সিরিজ স্থগিত হয়ে গিয়েছিল। সেই সিরিজ খেলার পর বিরাট কোহলিরা শ্রীলঙ্কার চলে গেলে একই সঙ্গে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজও আয়োজন করতে তাদের কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন সে দেশের ক্রিকেট বোর্ড।

বিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের দুই কোটি চোদ্দ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে পঁচিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+