মরণ-বাঁচন ম্যাচে ভাল শুরু করেও ক্রিকেটের নন্দনকাননে ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার
মরণ-বাঁচন ম্যাচে ভাল শুরু করেও ক্রিকেটের নন্দনকাননে ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার
ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ছাপ ফেলতে পারলেন না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। একমাত্র নতুন দলে আসা ক্রিকেটার নিয়ুনিদু ফার্নান্ডো ৫০ রান করতে না পারলে কত রানে শেষ হয়ে যেত শ্রীলঙ্কার ইনিংস তা ভাবলেই ভয় ধরে যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের। গোটা সিরিজে মনে রাখার মতো কোনও পারফর্মই করল না শ্রীলঙ্কা।

এ দিন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। ইডেনের পিচের ট্র্যাক রেকর্ড অনুযায়ী টসে জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত। মাঝে মধ্যে এর ব্যতিক্রম ঘটলেও ইডেনের পিচ প্রথমে ব্যাটিং করার জন্য সেরা। এই দিনে দলে দুটি পরিবর্তন করে শ্রীলঙ্কা, দিলশান মধুশঙ্কের পরিবর্তে আসেন লাহিরু কুমারা এবং পথুম শনকার পরিবর্তে আসেন নুয়ানিদু ফার্নান্ডো।
দলে সুযোগ পেয়েছে দারুণ ভাবে নিজের কাজটি করে যান নুয়ানিদু ফার্নান্ডো। ৫০ রান করেন তিনি। অপর ওপেনার আভিষ্কা ফার্নান্দো করেন ২০ রান। একটা সময় শ্রীলঙ্কার রান ছিল ১০২/২। এই পরিস্থিতি থেকে এই দল ৩০০-র বেশি রান পাখির চোখ করবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু যে ভাবে একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে তা শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ফেলে দেয়। শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস করেছেন ৩৪ রান। অধিনায়ক দাসুন শনকা এই ম্যাচে রান পাননি। গত ম্যাচে শতরান করা শনকা ২ রানে আউট হন। শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যর্থ হলেও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যথেষ্ট চেষ্টা চালিয়েছিলেন।
ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মহম্মদ সিরাজ এবং প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়া যুজবেন্দ্র চাহালের পরিবর্তে দলে সুযোগ পাওয়া কুলদীপ যাদব, দুইটি উইকেট পান উমরান মালিক, একটি উইকেট পান অক্ষর প্যাটেল।












Click it and Unblock the Notifications