পুনেতে অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ম্যাচে ভারতের সামনে বড় রানের লক্ষ্য় রাখল শ্রীলঙ্কা
পুনেতে অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ম্যাচে ভারতের সামনে বড় রানের লক্ষ্য় রাখল শ্রীলঙ্কা
ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে নিজেদের জন্য মাস্ট উইন ম্যাচে পুনেতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে বড় রান তুলল শ্রীলঙ্কা। অধিনায়ক দসুন শনকা এবং দলের অভিজ্ঞ ক্রিকেটার কুশল মেন্ডিসের দাপুটে ব্যাটিংয়ের উপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে শ্রীলঙ্কার রান ২০৬/৬। কোনও ভারতীয় বোলারতেই সেট হওয়ার সময় দেননি এই দুই ব্যাটসম্যান।

এই ম্যাচে টসে জিতে স্বাগতিক দেশ ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কাকে। এই সুযোগটাই চাইছিল শ্রীলঙ্কা। টসে হারার পর যখন শ্রীলঙ্কার অধিনায়ক দসুন শনকাকে প্রথমে ব্যাটিং করার বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন তিনি জানান তাঁর দল ব্যাটিং করতেই চাইছিল। সেই প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে ভুল করেনি শ্রীলঙ্কা।
দুই ওপেনার পথুম নিসঙ্ক এবং কুশল মেন্ডিস মিলে প্রথম উইকেটে ৮০ রানের পার্টনারশিপ গড়েন। ৩৩ রানে আউট হন নিসঙ্ক। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৫২ রান। ৩টি চার এবং ৪টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজান মেন্ডিস। ভানুকা রাজাপক্ষ (২) এবং এবং ধনঞ্জয় ডি সিলভা (৩) প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি। বরং মিডল অর্ডারে নির্ভরতা দেন চরিথ আসালাঙ্কা। ১৯ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে, যাঁর কারণে শ্রীলঙ্কার রান ২০০-এর উপরে গিয়েছে তিনি দলের অধিনায়ক দসুন শনকা। ২২ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কার রান ২০০ পার করান দসুন। ২টি ছয় এবং ৬টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি। দসুন শনকার সঙ্গে শ্রীলঙ্কার ইনিংসের শেষে ১১ রান করে অপরাজিত ছিলেন চামিকা করুণারত্নে।
ভারতের হয়ে সর্বাধিক তিনটি উইকেট পান উমরান মালিক, দুইটি উইকেট পান অক্ষর প্যাটেল এবং একটি উইকেট পান যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications