শ্রীলঙ্কাকে ফলোঅন করাল ভারত, দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোর ধাক্কা খেল দ্বীপরাষ্ট্রের দল
শ্রীলঙ্কাকে ফলোঅন করাল ভারত, দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোর ধাক্কা খেল দ্বীপরাষ্ট্রের দল
রবীন্দ্র জাডেজার স্পিনের ছোবলে বিধ্বস্ত শ্রীলঙ্কা। মোহালি টেস্টের তৃতীয় দিন দেড় ঘণ্টার টিকল না শ্রীলঙ্কার প্রতিরোধ। প্রথম সেশনে প্রায় পর পর ছয় উইকেট হারিয়ে ১৭৪ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। দ্বীপরাষ্ট্রের দলটিকে ফলোঅন করিয়েছে ভারত। তবে, এতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ব্যর্থতার ধারাবাহিকতায় কোনও প্রভাব পড়েনি। লাঞ্চের আগে শ্রীলঙ্কার রান ১০/১।

দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার রান ছিল ১০৮/৪। দিনের শেষে অপরাজিত ছিলেন পথুম নিশঙ্ক (২৬) এবং চরিথ আশালাঙ্কা (১)। তৃতীয় দিনে শ্রীলঙ্কার ইনিংস যে এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অতি একেবারেই আশা করা হয়নি। পথুম এক দিকের উইকেট ধরে থাকলেও অপর দিক থেকে ঝড়ের গতিতে পড়তে থাকে উইকেট। চরিথ আশালাঙ্কা আউট হন ২৯ রানে। শ্রীলঙ্কার পরবর্তী পাঁচ ব্যাটসম্যানের মিলিয়ে সংগ্রহ ২ রান। সুরঙ্গ লকমল, লসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো এবং লাহিরু কুমার- এই চার ব্যাটম্য়ান শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। উইকেটরক্ষক নিরোসন ডিকওয়েলা করেন ২ রান।
এ দিন শ্রীলঙ্কার ছয় উইকেটের মধ্যে চারটি উইকেটই নিয়েছেন জাডেজা। এক মাত্র পথুম নিজের উইকেট ধরে রাখতে পারায় তবুও দেড়শো রানের গণ্ডি টপকেছে শ্রীলঙ্কা। তিন নম্বরে ব্যাটিং করতে নামা পথুম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬১ রানে।
ভারতের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা। অপর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন দুইটি উইকেট। অশ্বিনের সমসংখ্যক উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহও। মহম্মদ শামির সামির শিকার একটি উইকেট।
৪০০ রানে এগিয়ে থেকে ভারত ফলোঅন করিয়েছে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ইনিংসেও রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা উইকেট হারিয়েছে শুরুতেই। লাঞ্চের আগে পর্যন্ত দশ রান তুলেছে শ্রীলঙ্কা। সেই রান তুলতেই হারিয়েছে এক উইকেট। লাঞ্চের পরে ফের উইকেট হারায় তারা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার দুই উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বলে রানের খাতা না খুলে প্যালিয়নের দিকা হাঁটা লাগান লাহিরু থিরিমানে। প্রথম ইনিংসে অপরাজিত ৬১ রান করা পথুম প্যাভিলিয়নে ফিরেনে ৬ রানে অশ্বিনর বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে।












Click it and Unblock the Notifications