বাংলার দুই ছেলে-র ব্যাটে ১৫০ টপকালো ভারত, ইডেনে-র পিচে এখনও বিষ
অবশেষে আকাশ পরিষ্কার। তাও ভারত টপকাতে পারল না ২০০-র গন্ডি।
বৃষ্টি হোক বা না হোক পিচ যে কে সেই বিষাক্ত। বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ায় শনিবার সকাল থেকেই শুরু হয় ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ।
দু'দিন বিষ সামলে ব্যাট করা চেতেশ্বর পূজারা এদিন নিজের অর্ধশতরান করে নেন। তারপর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হননি। ৫২ করে প্যাভিলিয়নে ফেরত যান দ্রাবিড়ের উত্তরসূরী।
Patient and poised - @cheteshwar1 gets to his 16th Test 50 #INDvSL pic.twitter.com/AlBe0NzZKm
— BCCI (@BCCI) November 18, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে পূজারা আউট হয়ে যাওয়ার পরও ভারতীয় ইনিংসকে সেখানেই থেমে যেতে দেননি ভারতীয় টেল এন্ডাররা। রবীন্দ্র জাদেজা ২২, ও ভুবনেশ্বর কুমার ১৩ করেন। বাংলার দুই ছেলে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি যথাক্রম ২৯ ও ২৪ করেন। ফলে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৫৯.৩ ওভারে ১৭২ রানে।
তবে পিচে সবুজ থাকলেও তৃতীয় দিনে পিচে হালকা ফাটল ধরতে শুরু করেছে । যার নিদর্শন পাওয়া গেছে এদিনের শ্রীলঙ্কান বোলিংয়েই। বল বেশ ভালোই ঘুরছে।
Pitch on Day 1 and Day 3. Thoughts? #INDvSL pic.twitter.com/1zq7QHB1c4
— BCCI (@BCCI) November 18, 2017
Click it and Unblock the Notifications