বাস হামলার স্মৃতি অতীত, নতুন ক্রিকেট পথের সন্ধানে পাকিস্তান-শ্রীলঙ্কা
২০০৯-র বাস হামলার ঘটনার পর চূড়ান্ত নিরাপত্তায় পাকিস্তান পৌঁছলো শ্রীলঙ্কা
ফের ক্রিকেটে মূল স্রোতে ফেরার রাস্তায় পা ফেলল পাকিস্তান। সৌজন্যে শ্রীলঙ্কা। ২০০৯ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে কোনও দেশ গেল পাকিস্তানে।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দল যখন পাকিস্তানে গিয়েছিল। তখন শ্রীলঙ্কা টিম বাসে জঙ্গি হানা হয়েছিল। তারপর থেকে শ্রীলঙ্কা নয় বিশ্বের কোনও দলই পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে অস্বীকার করেছিল। ২০১৭ -র সেপ্টেম্বর মাসে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে পাকিস্তানে। বিশ্ব একাদশের জার্সি গায়ে পাকিস্তানে ক্রিকেট খেলেতে গিয়েছিলেন ভারত ছাড়া বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা। এবার সেখানে চালু হল দ্বিপাক্ষিক সিরিজ। শ্রীলঙ্কাই প্রথম দেশ হিসেবে গেল পাক সফরে। এই সফর ঘিরে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে।
Sri Lanka Team arrival in Pakistan #PakvSL pic.twitter.com/vaoOV2qcQG
— PCB Official (@TheRealPCB) October 28, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলি নিউট্রাল ভেন্যুতে খেলা হয়েছে। তবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। ২০০৯ সালে পাকিস্তানের শ্রীলঙ্কা টিম বাসের ওপর বন্দুক নিয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। বন্দুকের লড়াইয়ের মুখে পড়েছিল তদানীন্তন শ্রীলঙ্কা দলের কোচ, সদস্য, সাপোর্ট স্টাফরা। এরপর থেকে ২০১৫ -য় একমাত্র জিম্বাবোয়ে পাকিস্তানে খেলতে গিয়েছিল।
Sri Lanka Team arrival in Pakistan #PakvSL pic.twitter.com/Fb6FTT3hsH
— PCB Official (@TheRealPCB) October 28, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার টিম হোটেলে যাওয়ার রাস্তা এক ঘন্টা আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টের সব দরজায় নিরাপত্তার বাড়তি ব্যবস্থাও করা হয়েছিল।
Sri Lanka Team arrival in Pakistan #PAKvSL pic.twitter.com/kB7HNwuTW8
— PCB Official (@TheRealPCB) October 28, 2017
Click it and Unblock the Notifications