রহস্যে মোড়া এই বোলিং অ্যাকশন, যা বিপক্ষকে চমকে দেবেই ,দেখুন ভিডিও
রহস্য স্পিনার বিশ্ব ক্রিকেটে নতুন নয়, তবে এবার দেখুন এক অদ্ভুত বোলিং অ্যাকশম
বিভিন্ন সময় বিভিন্ন স্পিনার এসেছেন বিশ্ব ক্রিকেটে। তাঁদের নানা রকম বোলিং অ্যাকশন নিয়ে খরচ হয়েছে প্রচুর এয়ার টাইম, খরচ হয়েছে প্রচুর নিউজপ্রিন্ট। ভারতীয় বোলিংয়ে ভালো স্পিনার থাকলেও এরকম মিস্ট্রি বোলার দেখা যায়নি। তবে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের স্পিনারদের জাদু একটু বিশেষ নিঃসন্দেহে।

আবার শ্রীলঙ্কায় মিস্ট্রি স্পিনার। নাম কেভিন কোতথিগোদা। অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ এখন চলছে মালয়শিয়ায় , সেখানেই অদ্ভুত বোলিং অ্যাকশনের কোতথিগোদা চমক দিচ্ছেন। কোতথিগোদার এই বোলিং অ্যাকশন মনে করিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকার পল অ্যাডমসকে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে শ্রীলঙ্কা ৬১ রানে জেতে। এই ম্যাচে বোলিং কর একটি উইকেট তুলে নেন। এখনও খুব বেশি উইকেট না পেলেও তাঁর বোলিং অ্যাকশনের চর্চায় সরগরম সব মহল।
গলের একটি বিখ্যাত স্কুল রিচমন্ড কলেজে এই ক্রিকেটারকে খুঁজে পান শ্রীলঙ্কান এ দলের ওপেনার ধামিকা সুদর্শনা। তিনিই তাঁকে ক্রিকেটে আরও বড় স্তরে নিয়ে আসার কাজ করেন। তাঁর কথায় ,'ওঁর বোলিং অ্যাকশন একদমই অন্যধরণের। অনেকটা পল অ্যাডামসের মত। এটা একদম ওঁর নিজস্ব স্টাইল। প্রথমদিকে ওর লেংথ নিয়ে সমস্যা হচ্ছিল যেহেতু ও পিচটা দেখতে পায় না। কিন্তু এখন বিষয়টা অনেকটাই আয়ত্তে এসেছে। '












Click it and Unblock the Notifications