Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোড সেফটি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডস, ফের মুখোমুখি হতে চলেছেন সচিন-জয়সূর্য

রোড সেফটি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডস, ফের মুখোমুখি হতে চলেছেন সচিন-জয়সূর্য

দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে ১৪ হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা লেজেন্ডস। শনিবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়া লেজেন্ডসের বিরুদ্ধে মাঠে নামবেন সনৎ জয়সূর্য, তিলকরত্নে দিলশানরা।

রোড সেফটি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডস, ফের মুখোমুখি হতে চলেছেন সচিন-জয়সূর্য

রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করেন শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে তোলে ১৭২/৯ রান। ঈশান জয়রত্নে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৩১ রান করেন। সনৎ জয়সূর্য করেন ২৬ রান। জীবনে মেন্ডিনের ব্যাট থেকে আসে ২৫ রান। অধিনায়ক তিলকরত্নে দিলশন ৭ রানে আউট হন। জয়সূর্যের সঙ্গে ওপেনিং-এ নামা মাহেলা উদাওয়াটে করেন ১৪ রান। শেষের দিকে চতুরঙ্গ ডি সিলভা ১১ রান করেন, আসিলা গুনারত্নে করেন অপরাজিত ১৩, ইসুরু উদানা করেন ১৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু'টি করে উইকেট নেন দেবেন্দ্র বিশু এবং কারিশ্মার সান্তোকি। একটি করে উইকেট পান সুলেমন বেন, ড্যারেন পাওয়েল, জেরম টেলর এবং ডোয়েন স্মিথ।

ফাইনালে পৌঁছনোর জন্য ১৭৩ রান তাড়া করতে নেমে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের ইনিংস ১৫৮/৭ রানে থমকে যায়। ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার এ দিন প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারেনি। ডোয়েন স্মিথ করেন ২৩ রান। কিংবদন্তি ব্রায়ান লারার ব্যাট থেকে আসে ১৭ রান। কিরক এডওয়ার্ডস গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন। উইকেটরক্ষক উইলিয়াম পেরকিনস করেন ২ রান। ডান্জা হায়াত ১৭ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারে নরসিংহ দেওনারায়ণ ৩৯ বলে ৬৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করলেও তাঁর উইকেট পরার সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের একের পর এক উইকেট পড়তে থাকে। শেষের দিকে ১৯ রানে অপরাজিত থাকা জেরম টেলর শেষ চেষ্টা করেছিলেন দলকে ফাইনালে তোলার কিন্তু সঙ্গী না থাকায় তিনি পারেননি।

নুয়ান কুলসেকরা এবং সনৎ জয়সূর্য দু'টি করে উইকেট সংগ্রহ করেন। একটি করে উইকেট সংগ্রহ করেন ইসুরু উদানা, তিলকরত্নে দিলশান এবং আসেলা গুনারত্নে। ফাইনালে ১ অক্টোবর ইন্ডিয়া লেজেন্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার লেজেন্ডস মুখোমুখি হবে এই একই মাঠে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+